ঝালদা কান্ডে এসডিপিও এবং ক্লোজ হওয়া ৫ পুলিশকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই

ঝালদা কান্ডে এসডিপিও এবং ক্লোজ হওয়া ৫ পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। বেশ কয়েক ঘণ্টা ধরে এদিন জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝালদা কান্ডে এসডিপিও এবং ক্লোজ হওয়া ৫ পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। বেশ কয়েক ঘণ্টা ধরে এদিন তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।

শনিবার সিবিআই আধিকারিকরা এসডিপিও -এর কাছে জানতে চান, ঝালদাকাণ্ডে আইসি-এর ভূমিকা কী ছিল? পুলিশের কাছে কখন খবর আসে? কী পদক্ষেপ করা হয়?  এদিন জিজ্ঞাসাবাদ করা হয় রাজ্য পুলিশের তদন্তকারী অফিসারকেও। ঝালদা কান্ডে আগেই ক্লোজ হয়েছিল পাঁচ পুলিশ কর্মী। এদিন তাঁদেরও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। ৪ প্রত্যক্ষদর্শীর পাশাপাশি ক্লোজ হওয়া ৫ পুলিসকর্মীকে এর আগেও জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। তপন কান্দু খুনের ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। নেতৃত্বে ছিলেন সিবিআই ডিআইজি  অখিলেশ সিং। নিহত কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু ও ভাইপো মিঠুনের সঙ্গে কথা বলেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডিআইজি। সেদিন অখিলেশ সিংয়ের কাছে ফের আইসির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন পূর্ণিমা বলে সূত্র মারফত জানা গিয়েছিল।

শনিবার ঝালদায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অস্থায়ী ক্যাম্পে তলব করা হয় এসডিপিও সুব্রত দেবকে। একইসঙ্গে তলব করা হয় রাজ্য পুলিশের তদন্তকারী অফিসার ও থানার সমস্ত পুলিশকর্মীদের। ঝালদা থানার আইসি-র ভূমিকা কী ছিল, তা এসডিপিও -এর কাছে জানতে চান কেন্দ্রীয় গোয়ান্দা সংস্থার তদন্তকারীরা।

চলতি মার্চ মাসের ১৩ তারিখে খুন হন ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর (Jhalda Congress Councillor) তপন কান্দু । পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করা হয়। মোট ৩টি গুলি লাগে তপনবাবুর শরীরে। এর মধ্যে একটি গুলি লাগে তাঁর মাথায়। রাঁচির হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ঝালদার কংগ্রেস কাউন্সিলরের।  কাউন্সিলর খুন হয়ে যাওয়ার পর তাঁর স্ত্রী পূর্ণিমা কান্দু (Tapan Kandu Murder Case) ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের বিরুদ্ধে অভিযোগ তোলেন।  অভিযোগ ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ তপনকে বারবার তৃণমূলে যোগ দেওয়ার জন্য ফোনে বিরক্ত করতেন। তাতে রাজি হননি তপন। উল্লেখ্য খুনের পরই প্রকাশ্যে আসে তপন কান্দুর এক ভাইপোর সঙ্গে আইসির ফোনে কথোপকথনের একটি অডিয়ো। যা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। বিতর্কিত ওই অডিয়ো সামনে আসার পরই ঝালদা থানার আইসিকে সরিয়ে দেওয়া হয়।

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০