বামেদের ‘ইনসাফ যাত্রা’য় নেতাই গণহত্যার অভিযুক্তরা

SFI'র ‘ইনসাফ যাত্রা’য় দেখা গেল নেতাই গণহত্যাকাণ্ডের জেল খেটে আসা অভিযুক্তদের। খুনের অভিযুক্তদের সামনে এনে কী বার্তা দিতে চাইছে লাল ঝান্ডা!

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভার ভোটের(General Election 2024) মুখে বড়সড় বিতর্কের মুখে লাল ঝান্ডা। সিপিআই(এম)’র(CPIM) যুব সংগঠনের ‘ইনসাফ যাত্রা’য় দেখা গেল জঙ্গলমহলের(Junglemahal) বুকে বাম জমানার একদম শেষ দিকে ঘটে যাওয়া নেতাই গণহত্যাকাণ্ডের(Netai Mass Killing) জেল খেটে আসা অভিযুক্তদের। বাঁকুড়া থেকে সোমবার রাতে যাত্রা পৌঁছেছিল জঙ্গলমহলের লালগড়ে। ধরমপুরের যে সিপিএম জোনাল অফিস জ্বলে গিয়েছিল ‘গণরোষে’, সেই পার্টি অফিসের সামনে মিছিলকে ফুল ছড়িয়ে অভ্যর্থনা জানাতে দেখা গিয়েছে, নেতাই মামলার অন্যতম অভিযুক্ত ফুল্লরা মণ্ডলকে। সেই ঘটনার ভিডিও ও ছবি দুই এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা এখন বামেদের কাছে শুধু বড় অস্বস্তির কারণ হয়ে উঠেছে তাই নয়, রাজ্য রাজনীতিতে তাঁদের রীতিমত মুখ পোড়াচ্ছে। শুধু তাই নয়, মঙ্গলবার সকালে ধরমপুর থেকে যখন ফের যাত্রা শুরু হয়, তখন সেই মিছিলে হাঁটতে দেখা যায় নেতাই গণহত্যাকাণ্ডের অপর দুই অভিযুক্ত অনুজ পান্ডে ও ডালিম পান্ডেকে।   

জঙ্গলবনহলের বুকে লালগড়ের নেতাই গণহত্যা ঘটেছিল ২০১০ সালের ৭ জানুয়ারি। সিপিএম নেতা রথীন দণ্ডপাটের বাড়ি থেকে গুলি চালিয়ে ৯জন গ্রামবাসীকে খুন করেছিল সিপিএমের হার্মাদবাহিনী। সেই ঘটনায় রাজ্যের তৎকালীন বিরোধী দল তৃণমূলের(TMC) তরফে CBI তদন্তের দাবি জানানো হয়েছিল যা আদালত মেনেও নেয়। সেই সূত্রেই কেন্দ্রীয় বাহিনীর হাতে গ্রেফতার হন অনুজ, ডালিম, ফুল্লরারা। চলতি বছরের প্রথম দিকে সুপ্রিম কোর্টের নির্দেশে শর্তসাপেক্ষে জামিন পান তাঁরা। তার পরে গত বইমেলায় ফুল্লরাকে দিয়ে বইয়ের স্টল উদ্বোধন করিয়েছিল সিপিএমের ছাত্র সংগঠন SFI। মহিলা সংগঠন বিভিন্ন জায়গায় তাঁকে নিয়ে গিয়ে সভা করিয়েছিল। সেই তিনিই ইনসাফ যাত্রায় মিনাক্ষীদের অভ্যর্থনা জানিয়েছেন লালগড়ের বুকে। এখন বাম শিবিরের অনেকেই নাক কোঁচকাছেন এই ঘটনায়। তাঁদের দাবি, খুনের অভিযুক্তদের এভাবে সামনে এনে মিছিল করে কী বার্তা দিতে চাইছে লাল ঝান্ডা!

নিয়মিত জল খেতে ভুলে যাচ্ছেন? মস্তিষ্কে মারাত্মক প্রভাব পড়বে, জানুন ডিহাইড্রেশনের ৭ লক্ষণ

বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন ভোজিনহা, ঠাঁই হয়নি ইয়ামালের

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: বাবার স্বাস্থ্যের অবনতি, সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নিন…

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল