জীবনকৃষ্ণ সাহাকে সরকারি পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু

মুর্শিদাবাদ জেলার বড়ওয়ান বিধানসভা কেন্দ্রের জেলবন্দী বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে সরকারি পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু হতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ১০ মাস আগে তিনি গ্রেফতার হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI’র হাতে। কিন্তু এখনও তিনি বিধায়ক এবং একই সঙ্গে রাজ্য পরিবহণ নিগমের পদাধিকারিকও। জেলবন্দি বিধায়ক যে এই সরকারি পদে রয়ে গিয়েছেন তা সে ভাবে এই ১০ মাসে নজরে পড়েনি রাজ্য প্রশাসনের কোনও আধিকারিকের। কিন্তু সম্প্রতি এক বৈঠকে যোগ দিতে তাঁর নামে চিঠি ইস্যুকে কেন্দ্র করেই গোটা ঘটনাটি প্রশাসনের অন্দরমহলে শোরগোল ফেলে দেয়। বিষয়টি কানে যায় মুখ্যমন্ত্রীরও। শেষে তাঁর নির্দেশেই এখন শুরু হয়েছে ওই জেলবন্দী বিধায়ককে সরকারি পদ থেকে সরানোর প্রক্রিয়া। এই বিধায়ক হলেন মুর্শিদাবাদ জেলার(Murshidabad District) বড়ওয়ান বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক(TMC MLA) জীবনকৃষ্ণ সাহা(Jiban Krishna Saha)।

একুশের ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন জীবন। ২০২৩ সালের ১৭ এপ্রিল CBI তাঁকে গ্রেফতার করে রাজ্যের স্কুলে স্কুলে ঘটে থাকা নিয়োগ দুর্নীতির(School Teachers Recruiting Scam) ঘটনার তদন্তে নেমে। বিধায়ক হয়ে জীবনকে রাজ্য পরিবহণ নিগমের বোর্ড অফ ডিরেক্টরসদের মধ্যে শামিল করা হয়েছিল। গ্রেফতারির পরে তিনি নিজে থেকে কিন্তু সেই পদে ইস্তফা দেননি। এমনকি দলের তরফেও তাঁকে না এই পদ থেকে না বিধায়কের পদ থেকে ইস্তফা দিতে বলা হয়েছে। জীবন অবশ্য দলের কোনও পদে নেই। কিন্তু এখনও তিনি বিধায়ক হওয়ার পাশাপাশি রাজ্য পরিবহণ নিগমের বোর্ড অফ ডিরেক্টরসদের একজন। কিন্তু এবার এই পদ হারাতে চলেছেন জীবন। খুব সম্ভবত চলতি মাসেই তাঁকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হবে। খুব শীঘ্রই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি হতে চলেছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। নবান্নের আধিকারিকদের দাবি, রাজ্য সরকার চায় না সরকারি পদে দুর্নীতিতে অভিযুক্ত কোনও ব্যক্তি বসে থাকুক। তাই দেরিতে হলেও মুখ্যমন্ত্রীর নির্দেশে জীবনকৃষ্ণ সাহাকে সরানোর সিদ্ধান্ত মোটামুটি পাকা।

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি