নভেম্বর মাসেই বসতে চলছে রাজ্য বিধানসভার অধিবেশন

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ১৬ থেকে ১৮ নভেম্বর রাজ্য বিধানসভার সংক্ষিপ্ত অধিবেশন বসতে পারে। যদিও সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিক থাকলে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে বসতে চলেছে রাজ্য বিধানসভার(West Bengal State Assembly) অধিবেশন। তবে সেই অধিবেশন হবে খুবই কম সময়ের জন্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ১৬ থেকে ১৮ নভেম্বর সেই অধিবেশন বসতে পারে। মূলত রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিলটি নিয়ে আলোচনা হবে ওই আধিবেশনে। পাশাপাশি জিএসটি সংক্রান্ত একটি বিল নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে এখনও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। বিজেপি(BJP) সূত্রে খবর, এই অধিবেশনে যোগ দিয়ে তাঁরা সদ্য সদ্য ED’র হাতে গ্রেফতার রাজ্যের বনমন্ত্রীর ইস্তফা দাবি করার পাশাপাশি তাঁর বিধায়ক পদ বাতিলের দাবি জানানো হবে। সেই সঙ্গে বিজেপি থেকে তৃণমূলে যাওয়া বাঁকুড়া জেলার কোতলপুরের বিধায়ক হরকালী প্রতিহারের বিধায়ক পদ বাতিলের দাবিও জানানো হবে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই দাবি জানাবেন রাজ্যের বরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষে দাঁড়িয়েই। সেই প্রস্তাব পরে রাজ্য মন্ত্রিসভায় পাশও হয়ে যায়। কিন্তু সেটি বিল আকারে পেশ করতে হলে তা রাজ্য বিধানসভাতেও পাশ করাতে হয়। সেই কারণেই বিলটি রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল তাঁর সন্মতি চাওয়ার জন্য। কিন্তু গেরুয়া শিবিরের অঙ্গুলিহেলনে তিনি সেই বিলে সই করেননি। সেই কারণে পুজোর আগে রাজ্য বিধানসভার সংক্ষিপ্ত অধিবেশন ডেকেও তা মুলতুবি করে দেওয়া হয়। যদিও পুজো মিটতেই রাজ্যপাল সেই বিলে সম্মতি দিয়েছেন। ফলে বিলটি নিয়ে বিধানসভার অধিবেশনে আলোচনা করতে চাইছে সরকার পক্ষ। সেই আলোচনার পরে বিলটি পাশ করানো হবে। অন্যদিকে তৃণমূল(TMC) সূত্রে জানা গিয়েছে, হরকালীকে নিয়ে শুভেন্দু যে প্রস্তাবই অধ্যক্ষকে দিন না কেন, তা নিয়ে তৃণমূল মাথা ঘামাবে না। এই বিষয়ে অধ্যক্ষ্যই যা সিদ্ধান্ত নেওয়ার তা নেবেন।

সিকিমে টানেল বিপর্যয়ে বাড়ির ছোট ছেলের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে ফিফার তহবিল থেকে সবথেকে বেশি টাকা পাচ্ছে ম্যানচেস্টার সিটি

পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার! ভবানীপুর থেকে গ্রেফতার দুই বিদেশিনী

১৮ বছর বয়সে প্রয়াত ‘গডজিলা ভার্সেস কং’ খ্যাত অভিনেত্রী কেলি হটল

সিকিমে সুড়ঙ্গ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০, নিখোঁজ একাধিক শ্রমিক

অন্ধ পুত্র স্নেহে কখনই থানায় যাননি! সেই ছেলের হাতেই খুন বৃদ্ধা মা

‘জামাকাপড় খুলে পেটাতাম কিন্তু…’, অভিষেকের ‘দিন পাল্টানো’ মন্তব্যের কড়া জবাব দিলীপের

জেনেরিক ওষুধের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, প্রভাব পড়তে পারে ভারতেও

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

টানা বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে সরালেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

পাহাড়ের কোলে চেল নদীর স্রোত, চলুন ঘুরে আসি উত্তরবঙ্গের নতুন অফবিট গন্তব্য ‘পাপরখেতি’

জলের স্রোতে ভেসে গেলেন একই পরিবারের চারজন, বন্যায় অসমে মৃতের সংখ্যা বেড়ে ৩১