উজ্জ্বলায় উজ্জ্বল নয় রান্নাঘর, ধোঁয়াহীন উনুন দেবে রাজ্য সরকার

রাজ্যের দারিদ্র সীমার নিচে বসবাসকারী ১ কোটি পরিবারকে ধোঁয়াহীন উনুন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: রীতিমত ঢাক ঢোল পিটিয়ে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার দেশে চালু করেছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা(Pradhan Mantri Ujjwala Yojana)। এই প্রকল্পের অধীনে কেন্দ্র সরকার দেশের দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ দিয়ে থাকে। ২০১৬ সালের ১ মে এই যোজনা চালু হয়। কেন্দ্র সরকারের পরিসংখ্যান অনুসারে, দেশে এই প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত ১০ কোটি রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। এখন সেই প্রকল্পের অধীনে যারা সিলিন্ডার নিচ্ছেন তাঁরা সিলিন্ডার পিছু ৩০০ টাকা করে ভর্তুকি পাচ্ছেন ঠিকই। কিন্তু প্রায় হাজার টাকা ছুঁইছুঁই সিলিন্ডারের দামে সেই ভর্তুকি দেওয়ার পরেও দেখা যাচ্ছে সেই সিলিন্ডার ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বেশির ভাগ প্রকল্প উপভোক্তার। ফলে প্রকল্পের মূল উদ্দেশ্য দূষণ ঠেকানোর নীতি মার খাচ্ছে। আবার এটাও দেখা যাচ্ছে, মোটা টাকার বিনিময়ে সিলিন্ডার কিনতে না পেরে লক্ষ লক্ষ উপভোক্তা(Consumers) আবারও কয়লার উনুনই ব্যবহার করা শুরু করেছেন। গোটা দেশের সঙ্গে বাংলাতেও ছবিটা একই। এবার এখানেই বড় সুবিধা দিতে চলেছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যে বসবাসকারী গরীব পরিবারগুলিকে ধোঁয়াহীন উনুন(Smokeless Chula) দেওয়া দেওয়া হবে।

 নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের দারিদ্র সীমার নিচে বসবাসকারী ১ কোটি পরিবারকে(1 Crore BPL Family) ধোঁয়াহীন উনুন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই উনুনে জ্বালানি হিসাবে যাই ব্যবহার করা হোক না কেন, কোনও ধোঁয়া বের হবে না। বিনা পয়সায় এই দূষণজীন উনুন দেওয়া হবে রাজ্যের তরফে। এর মূল লক্ষ্য দূষণ ঠেকানো। সেই লক্ষ্য ঠিক মতন পূরণ হচ্ছে কিনা তা দেখতে রাজ্য জুড়ে ৮৩টির বেশি এলাকার প্রায় ২০০টি স্টেশন তৈরি করা হয়েছে যেখান থেকে প্রতিনিয়ত নজরদারি করা হবে। ইতিমধ্যেই এই প্রকল্পকে পরীক্ষামূলক ভাবে পশ্চিম বর্ধমান ও হাওড়া জেলায় চালু করা হয়েছে।

এই উনুন পেতে হলে রাজ্যে দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলিকে বিডিও অফিস বা পুরসভায় আবেদন জানাতে হবে। বাংলায় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা মুখ থুবড় পড়ার জেরে এই প্রকল্পের অধিকাংশ উপভোক্তাদের বাড়িতে ওভেনের স্থান হয়েছে তাঁদের শোবার ঘরে। রান্নাঘরে ফিরে এসেছে মান্ধাতার আমলের উনুন। তার হাত ধরে কাঠ-কয়লা-আগাছা, যা পরিবেশে বিষবাষ্প ছড়াচ্ছে। শুধু গ্যাস সিলিন্ডার কেনার টাকা নেই বলে এই বাংলাতেই ১ কোটি ১০ লক্ষ পরিবার উনুনের ওপর এখন নতুন করে নির্ভরশীল হয়ে পড়েছেন। যার জেরে রাজ্যে বাতাসে যে ভাসমান দূষণ রয়েছে তার ৫০ শতাংশ আসছে এই উনুনের ধোঁয়া থেকে। সেই ছবি বদলাতেই পদক্ষেপ রাজ্যের। ধোঁয়াহীন উনুন দেবে রাজ্য সরকার।

মাত্র ৩ জন পড়ুয়া, শিক্ষক ২ জন, বন্ধ হওয়ার মুখে চন্দননগরের সরকারি স্কুল

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

প্রকাশ্যে বেচত হেরোইন! পুলিশের জালে কুখ্যাত সন্ত্রাসী ফিরোজ, উদ্ধার বেআইনি অস্ত্র

লক্ষ্মীবারে ঊর্ধ্বমুখী সোনার দাম, জানুন ২২ ও ২৪ ক্যারেটের হলুদ ধাতুর দাম

চাঁদা আদায়ে শীর্ষে ডিএমকে, তৃণমূল কংগ্রেসের কোষাগারে কত জমা পড়েছে?

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর

জেলে ভাইকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক-পুত্রের