শিক্ষক দিবসের দিনেই ১৬ লক্ষ পড়ুয়াকে ট্যাব কেনার টাকা দেবে রাজ্য

৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনেই রাজ্য সরকার ১৬ লক্ষ পড়ুয়াকে ট্যাব কেনার জন্য ১০ হাজার করে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের স্কুল পড়ুয়াদের(School Students) জন্য বড় খবর। আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনেই(Teachers Day) রাজ্য সরকার ১৬ লক্ষ পড়ুয়াকে ট্যাব কেনার জন্য তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার করে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। সেদিন কলকাতায় শিক্ষক দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখানেই তিনি প্রতীকী ভাবে ছাত্রছাত্রীদের হাতে এই অর্থ তুলে দেবেন। আর ওই দিন থেকেই পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করে দেবে রাজ্য সরকার। রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা ট্যাব বা মোবাইল(Tab and Mobiles) ফোন কেনার জন্য এই টাকা পাবে। উল্লেখ্য, কোভিডকালে লকডাউনের জন্য দীর্ঘদিন বন্ধ ছিল স্কুলের অধ্যায়ন। সেই সময় বাড়ড়িতে বসেই যাতে স্কুল পড়ুয়ারা পড়াশোনা করতে পারে তার জন্য মুখ্যমন্ত্রী ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের(Taruner Swapna Scheme) মাধ্যমে এই মোবাইল বা ট্যাব দেওয়ার সূচনা করেছিলেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও, উচ্চমাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের এই সুবিধা দেওয়া চালু রাখা হয়েছে।

আরও পড়ুন, নবান্ন অভিযান আর বাংলা বনধে কলকাতার ব্যবসায় ক্ষতি ২০০০ কোটি টাকা

মুখ্যমন্ত্রী চাইছেন, শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় সড়গড় করে তুলতে। সেই লক্ষ্যেই মূলত উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য ট্যাব দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য ৫ তারিখ ওই ট্যাব দেওয়া হবে। সেই হিসাবেই দেখা যাচ্ছে, প্রায় ১৬ লক্ষ পড়ুয়া ট্যাব কেনার টাকা পাবে। একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের এই অর্থ দেওয়া হচ্ছে। এর মধ্যে সরকারি এবং সরকার পোষিত স্কুলের ছাত্রছাত্রীরা অন্তর্ভুক্ত। পাশাপাশি, মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও এই সুবিধা দেওয়া হচ্ছে। শিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, বর্তমান প্রজন্মকে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে চান মুখ্যমন্ত্রী। তাই তিনি রাজ্য সরকারের তরফে এই উদ্যোগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু রাজ্য সরকার শিক্ষার ডিজিটালকরণে জোর দিচ্ছে তাই মোবাইল এবং ট্যাবলেটের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার চেষ্টা করছে।

আরও পড়ুন, চাইলেও গ্রাম দিয়ে আর শহর ঘিরেতে পারছেন না বামেরা, স্বস্তিতে তৃণমূল

সরকারের উদ্দেশ্য, ডিজিটাল শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে উন্নত মানের শিক্ষার দরজা খুলে দিতে। তাতে তাদের শিক্ষার মান বাড়বে এবং তাদের দক্ষতাও বাড়বে। এই প্রযুক্তিতে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস এবং শিক্ষামূলক অ্যাপ ব্যবহারের জন্য বিশেষভাবে উপযোগী করা হয়েছে। তা ছাড়া, ই-বুক এবং অন্যান্য ডিজিটাল শিক্ষার সামগ্রী সহজেই এই প্রযুক্তির মাধ্যমে পাওয়া যাবে। ফলে, শিক্ষার্থীরা সহজে শিক্ষামূলক তথ্য সংগ্রহ করতে পারবে এবং তারা প্রযুক্তিগত জ্ঞানেও সমৃদ্ধ হবে। আগে এই ট্যাব দেওয়া হতো দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের। কিন্তু তাতে দেখা যাচ্ছিল সেভাবে ওই ট্যাব ব্যবহার করার সুযোগও পাচ্ছে না পড়ুয়ারা। সেই কারণেই মুখ্যমন্ত্রী দ্বাদশের বদলে একাদশ শ্রেনীতেই এই ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নেন। এই কারণেই এইবছর একাদশ ও দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদেরই ট্যাব কেনার টাকা দেওয়া হচ্ছে। আগামী বছর থেকে শুধুমাত্র একাদশ শ্রেনীর পড়ুয়াদেরই এই টাকা দেওয়া হবে।

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে