হিংসায় ৩ বছরের খুদে ননদকে বিষ দিয়ে খুন করল বাড়িরই বউ

বিষ প্রয়োগে যে খুদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে তার নাম সুমি সিং। বয়স মাত্র ৩ বছর। গ্রেফতার হয়েছে সাথী সিং। ঘটনায় হতবাক এলাকাবাসী।

Share:

নিজস্ব প্রতিনিধি: এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার! মাত্র ৩ বছর বয়সের খুদে ননদের ওপর এত রাগ! এত হিংসা, যে খুন করে দিতে হবে! হ্যাঁ এমনটাই ঘটেছে। সেটাও কলকাতা থেকে হাত ছোঁয়া দূরত্বের এক শহরে। সব থেকে চমকে দেওয়ার মতো বিষয় এটাই যে, এই খুন করেছে বাইরের কোনও লোক নয়, কোনও প্রতিপক্ষ পরিবারও নয়, কোনও দুষ্কৃতী নয়, কোনও রাজনৈতিক দলও নয়। কোনও ঘরশত্রু বিভীষণও এই খুন করেনি। খুন করেছে বাড়িরই বউ। যে কিনা নিজে ওই খুদের দেখভাল করতো। গত বৃহস্পতিবার ঘটেছে সেই খুনের ঘটনা। সেই গৃহবধূ এখন পুলিশের হেফাজতে। এদিনই তাকে আদালতে পেশ করেছে পুলিশ। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বারাসত(Barasat) সদর মহকুমার হাবড়া(Habra) শহর। গ্রেফতার হওয়া ওই গৃহবধূর নাম সাথী সিং। বিষ প্রয়োগে যে খুদের প্রাণ কেড়ে(Murder) নেওয়া হয়েছে তার নাম সুমি সিং। বয়স মাত্র ৩ বছর।

জানা গিয়েছে, সুমি ছিল ওই পরিবারের সব থেকে ছোট সদস্য। তাই তাকে ভালোবাসত সকলেই। বছর ৩ আগে সাথী ওই পরিবারের বউ হয়ে আসে। বিয়ের পর থেকে খুদে ননদ সুমিকে দেখভালও করত সাথী। গত বৃহস্পতিবার সকালে সাথী তাঁর পরিবারের লোকজনকে জানায়, সুমি খেলতে খেলতে অসুস্থ হয়ে পড়েছে। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে খুদের। অস্বাভাবিক মৃত্যুর জেরে সুমির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশই তার দেহ উদ্ধার করে বারাসত হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। পর সেখানে জানা যায়, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে সুমির। এরপরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। সন্দেহের তালিকায় চলে আসে সাথীও। চলে টানা জিগাগসাবাদ। আর সেখানেই একের পর এক অসংল্গন উত্তর দিতে থাকে সে। একসময় নিজের দোষ কবুলও করে নেয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যেহেতু বাড়ির সবাই ও প্রতিবেশীরা এবং আত্মীয়রাও সুমিকে খুব ভালবাসত তাই তা সহ্য করতে পারেনি সাথী। শুধুমাত্র হিংসার জেরে সে তিন বছর বয়সি খুদে ননদকে বিষ খাইয়ে খুন করতেও তাই পিছোপা হয়নি। পুলিশের কাছে সাথী স্বীকার করেছে যে, সুমিকে খুন করার জন্য সে সুমিকে নিয়ে এক গুণিনের কাছে গিয়েছিল। গুণিনই তাকে বিষ দিয়েছিল। ঘটনার পর থেকেই সেই গুণিন অবশ্য গা ঢাকা দিয়েছে। পুলিশ এখন তারও সন্ধান শুরু করেছে।

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, বদলি ও অবসরে বাড়ল আর্থিক সুবিধা

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত

বিপদ কাটিয়ে নেপাল থেকে কলকাতা ফিরলেন সস্ত্রীক খরাজ মুখোপাধ্যায়

পড়াশোনা করিয়ে কনস্টেবল বানালেন স্বামী, চাকরি পেয়েই প্রেমিকের হাত ধরে পালালেন পুলিশ স্ত্রী

‘গ্রামে রাস্তা সারানো থেকে পুকুর পরিষ্কার, সবটাই করেছি,’ নজরুল মঞ্চে বললেন মুখ্যমন্ত্রী

বেগুনে এবার ইতালিয়ান টুইস্ট! চিজে ভরা এগপ্ল্যান্ট পারমিজিয়ানা বানান ঘরেই

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ