এই মুহূর্তে

কন্যাদের চলার পথে সর্বদা সঙ্গী রাজ্য সরকার, শিশুকন্যা দিবসে বার্তা মমতার

নিজস্ব প্রতিনিধি : জাতীয় শিশু কন্যাদিবসে বাংলার এবং ভারতের প্রতিটি শিশু কন্যাকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদেরকেই ভবিষ্যতের স্থপতি বলে উল্লেখ করেছেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

এক্সপোষ্টে তিনি লিখেছেন, জাতীয় কন্যা শিশু দিবসে বাংলা এবং ভারতের প্রতিটি কন্যাকে আন্তরিক ভালোবাসা এবং আশীর্বাদ। তারা সমাজের ভবিষ্যৎ স্থপতি। বাংলায় কেবল একদিন কন্যা সন্তানকে নিয়ে উদযাপন করা হয় না।  প্রতিটি দিন, তার জীবনের প্রতিটি ঘটনায় জড়িয়ে থাকা হয়। তার জন্ম থেকে শুরু করে শিক্ষা এবং স্বনির্ভরতা পর্যন্ত সর্বক্ষেত্রে সরকার তাদের পাশে দাঁড়িয়েছে সাহায্যের হাত নিয়ে।

যাত্রা শুরু হয়েছে কন্যাশ্রী দিয়ে। সেটি বিশ্বব্যাপী প্রশংসিত এবং পুরস্কৃত হয়েছএ। এটি মেয়েদের শিক্ষা এবং সুস্থতা প্রচার করে। বাল্যবিবাহকে রুখতে সাহায্য করে। মেয়েদের আনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানে ধরে রাখার জন্য এই প্রকল্পে বছরের পর বছর ধরে সরকার ১ কোটি মেয়েকে আর্থিকভাবে সাহায্য করছে। পাশাপাশি রয়েছে  সবুজ সাথী।  প্রতিটি শিক্ষার্থীকে একটি করে সাইকেল দেওয়ার মাধ্যমে স্কুলে যাতায়াত সহজ করে তুলেছে। শিক্ষার পথে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী, তরুণের স্বপ্নের মতো প্রকল্পের সাহায্য রয়েছে। পাশাপাশি বিনামূল্যে পাঠ্যপুস্তক, স্কুল ইউনিফর্ম, জুতো, মিডডে মিলের ব্যবস্থাও করা হয়েছে।

মেয়ের বিয়ের ক্ষেত্রেও রয়েছে রূপশ্রী প্রকল্প। এর মাধ্যমে এককালীন আর্থিক সাহায্য করা হয়। একজন প্রাপ্তবয়স্ক বয়স্ক মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারে। এখন বাংলার ২.২১ কোটি মহিলাকে আর্থিক স্বাধীনতা প্রদান করে রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী কার্ডও পাওয়া যায়। এটি তাঁর পরিবারকে প্রতি বছর ৫ লক্ষ টাকা নিশ্চিত স্বাস্থ্য বীমা কভারেজ দেয়। বর্তমানে বাংলার মেয়েরা পরীক্ষাগার থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে সাফল্য পাচ্ছে। তাদের এমন একটি পরিবেশ দেওয়া হয়েছে, সেখানে তাঁরা স্বাধীনভাবে শ্বাস নিতে পারবে।

 

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লাল পলাশে ঢাকা রাঙামাটির পথ, বসন্তের ছুটিতে গন্তব্য হোক বাঁকুড়ার এই লুকোনো স্বর্গ

৩৩ হাজার গরিব মহিলার মাথার উপর পাকা ছাদের বন্দোবস্ত করছে নবান্ন

ভয়ঙ্কর কাণ্ড! রিল বানাতে বানাতে শিব ঠাকুরের মাথায় উঠে পড়লেন যুবতী, তারপর..

অভিষেকের প্রস্তাবে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট, কীসে পড়ল সম্মতি?‌

‘‌বনধ নাগরিক স্বাধীনতার পরিপন্থী’‌, মমতার নীতির সঙ্গে সহমত শশী থারুর

বেলডাঙায় অশান্তির ঘটনায় ধৃতদের জেল হেফাজতের মেয়াদ বাড়ল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ