চিতাতেই সব শেষ, ৩ ভাই ছাই বাসন্তীর গ্রামে

একটা ভয়ঙ্কর দুর্ঘটনা কেড়ে নিয়েছে একই পরিবারের তিনটি ছেলেকেই। তিন ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা। মারা গিয়েছেন ২ বন্ধুও।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁরা পৃথিবীর আলো দেখেছিলেন আলাদা আলাদা ভাবে। কিন্তু পৃথিবী তাঁরা ছেড়েছেন একইসঙ্গে। ধান চাষের শ্রমিক হিসেবে সেভাবে হাতে টাকা আসত না। সংসারে নিত্য অভাব তো ছিলই, সঙ্গে ছিল গলা অবধি দেনা(Loan)। সংসার চালানোই দুষ্কর যেখানে সেখানে গ্রামে পড়ে থেকে দিনমজুরি করে দেনা শোধ করার কথা ভাবাও যায় না। তাই দেনার টাকা শোধের পরিকল্পনা নিয়ে আর সংসারের হাল টানতে তিন ভাই চলে যাচ্ছিলেন অন্ধ্রপ্রদেশে। উঠেছিলেন সেই অভিশপ্ত ট্রেনে, করমণ্ডল এক্সপ্রেসে(Coromondol Express)। সঙ্গে ছিলেন আরও দুই বন্ধু। ৫জনের জীবনই চিরতরে থামিয়ে দিয়েছে সেই অভিশপ্ত ট্রেন। রবি বিকালে সেই গ্রামেই ৫টি চিতা জ্বলে উঠল একসঙ্গে। দক্ষিণ ২৪ পরগনার(South 24 Pargana) বাসন্তীর(Basanti) উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ছড়ানেখালি গ্রামের আকাশ বাতাস গতকাল থেকেই ভারী হয়ে উঠেছিল কান্নার রোলে। এদিন যেন সেই কান্না পূর্ণতা পেল।

আরও পড়ুন মহিলা আইনজীবীকে মারধর, কাঠগড়ায় জেল ফেরত সিভিক

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় রাজ্যের ৬২জন মারা গিয়েছেন। রবি বিকালে নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ৬২জনের মধ্যেই আছেন ছড়ানেখালি গ্রামের ৫জন। এরা হলেন হারান গায়েন (৫১), নিশিকান্ত গায়েন(৪০), দিবাকর গায়েন (৩৩), সঞ্জয় হালদার(২৪) ও বিকাশ হালদার(২৬ )। এদের মধ্যে প্রথম ৩জন ৩ ভাই। একটা ভয়ঙ্কর দুর্ঘটনা কেড়ে নিয়েছে একই পরিবারের তিনটি ছেলেকেই। তিন ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা। এখন গায়েন পরিবারের শুধুই আর্ত চিৎকার। তাঁদের সঙ্গেই মৃত্যু হয়েছে বাকি দু’জনের। সকলেই যাচ্ছিলেন কাজের সন্ধানে। রবি সকালেই ৫জনের দেহ আসে গ্রামে। মৃতদেহ দেখেই কান্নায় ভেঙে পড়েন আত্মীয় পরিজনেরা। এদিন বিকালে গ্রামেই ৫ জনের চিতা জ্বলে ওঠে একে একে। কান্নার রোলে ভারীও হয়ে ওঠে আকাশ বাতাস। দিন থমকে যাবে না। সময় থমকে যাবে না। কিন্তু গায়েন পরিবারের জীবন অনেকটাই থমকে গেল।

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তিন নম্বরে কে? জল্পনায় ইতি, সাই সুদর্শনকে নিয়ে বড় ইঙ্গিত গম্ভীরের

মিমির বিরুদ্ধে চার্জশিট, আগামী সপ্তাহে বনগাঁ আদালতে হাজিরা দিতে হবে নায়িকাকে

গোডাউন খুলতেই দুর্নীতির পাহাড়! স্তূপাকার ময়লা ফেলার গাড়ি দেখে হতবাক অগ্নিমিত্রা

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

গ্রেফতার হতে পারেন ‘খান স্যার’, জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন