কন্যা সন্তান হওয়ায় মেয়েদের বিষ খাওয়ানোর অভিযোগ বাবার বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: যে দেশ চাঁদে পৌছে গেল সেই দেশে কন্যা সন্তান জন্মানো এখনও অপরাধ। কন্যা জন্মালেই মেরে ফেলা হয় তাদের। পর পর চার কন্যা সন্তান হওয়ায় তিন কন্যাকে বিষ খাইয়ে খুনের চেষ্টা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার বালুইঝাঁকা গ্রামে। 

বালুইঝাঁকা গ্রামের বাসিন্দা আমিনুদ্দিন সর্দারের বিয়ে হয় কয়েক বছর আগে। স্ত্রী পর পর চার কন্যাসন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীর সঙ্গে তাঁর অশান্তি লেগেই থাকত। এর পর চার মেয়েকে বিষ খাইয়ে খুনের পরিকল্পনা করেন আমিনুদ্দিন। ঠান্ডা পানীয়ে বিষ মিশিয়ে চার মেয়েকে খাওয়াতে যান। তার মধ্য়ে তিন জন ওই ঠান্ডা পানীয় পান করার কিছু ক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে। তাদের এক জন রাবেয়া সর্দার নামে ১৩ বছরের এক বালিকার মৃত্যু হয়েছে। বাকি দুই কন্যা আয়েশা এবং রাচিয়া সর্দার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে। ইতিমধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, গত ১০ নভেম্বর তিনি ঠান্ডা পানীয়ে বিষ মিশিয়ে চার মেয়েকে খাওয়াতে যান। এক মেয়ে খায়নি। বাকি তিন জন ওই ঠান্ডা পানীয় পান করার কিছু ক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে। ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গ্রামে। জানা গিয়েছে, বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে তাঁর অশান্তি হত অভিযুক্ত আমিনুদ্দিনের। পরপর চার কন্য়া হওয়ায় অশান্তি আরও বেড়ে গিয়েছিল বলে দাবি গ্রামবাসীদের। কঠোরতম শাস্তির দাবি করেছেন গ্রামবাসীরা। 

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

১১০০ দিন ধরে কারাগারে ইমরান খান, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, অবিলম্বে চিকিৎসার দাবি ছেলের

রাস্তায় অকারণে চালান কেটেছে ট্রাফিক! ক্ষোভে ভয়ঙ্কর কাণ্ড চালকের

‘আর তাঁর সঙ্গে অভিনয় করা হবে না’, বিজয়ের ছবি থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন আনন্দী

‘ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত’, মাহেশ থেকে নিট ইস্যুতে আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

‘বারাকপুর থেকে বাবুঘাট’, কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি, কোন কোন রুটে চলবে? আশ্বাস অর্জুনের

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু