বোমায় জখম ওসি-সহ তিন পুলিশকর্মী, থমথমে কালিগঞ্জে কড়া নিরাপত্তা

সোমবার রাতে কালিগঞ্জ থানা এলাকায় মোলান্দি স্কুলপাড়ায় এই ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশের গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীদের বোমাবাজির ঘটনায় নদিয়া জেলার কালিগঞ্জ থানার ওসি-সহ তিনজন জখম হয়েছেন। সোমবার রাতে কালিগঞ্জ থানা এলাকায় মোলান্দি স্কুলপাড়ায় এই ঘটনা ঘটেছে। আহত ওসি এবং দুই সিভিক ভলান্টিয়ারকে চিকিৎসার জন্য শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বোমাবাজির ঘটনার পর মোলান্দি স্কুলপাড়া এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি পুরনো বোমাবাজির মামলার এক অভিযুক্তকে গ্রেফতার করতে সোমবার রাতে কালীগঞ্জ থানা এলাকার মোলান্দি গ্রামে অভিযান চালানো হয়। সোমবার রাত ন’টা নাগাদ কালীগঞ্জ থানার ওসি কয়েকজন পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারকে নিয়ে তল্লাশি অভিযানে যান। অভিযানে নেমে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষমও হয় পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারের পর পুলিশের গাড়িতে তুলে তাকে নিয়ে গ্রামের রাস্তা থেকে বের হচ্ছিলেন তদন্তকারীরা। অভিযোগ সেই সময় মোলান্দি স্কুলপাড়া এলাকায় আচমকা পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া শুরু করে দুষ্কৃতীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আত্মরক্ষার্থে শূন্যে এক রাউন্ড গুলিও চালায় পুলিশ। দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে গুরুতর জখম হন কালীগঞ্জ থানার ওসি সৌরভ চক্রবর্তী-সহ দুই সিভিক ভলান্টিয়ার। অন্য দু’জনের চিকিৎসা শক্তিনগর জেলা হাসপাতালে হলেও ওসি সৌরভকে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়।

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনায় মহিলা রেফারি! জানেন কে এই টোরি পেনসো?

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?

‘ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে,’ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে টেলিগ্রামকে জানাল দিল্লি হাইকোর্ট

ফের কাঁচরাপাড়ার স্কুল থেকে উদ্ধার ৮ লক্ষ, মোট টাকার অঙ্ক জানলে চমকে যাবেন!

কোরিয়ার গোলকিপারের ভুলে ‘বাজিমাত’, শেষ ৩২-এ মেক্সিকো

শিলিগুড়ি পুরসভার মেয়র পদে ইস্তফা দিলেন গৌতম দেব

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা