গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সামনে ব্যাগে উদ্ধার নরকঙ্কাল

কঙ্কালগুলি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এই নর কঙ্কালগুলি গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে এল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভর দুপুরে ব্যাগের ভেতর থেকে উদ্ধার হল নরকঙ্কাল(Human Skeleton)। তাও একআধটা নয়, তিন-তিনটে। সেটাও আবার গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সামনে থেকে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হাওড়া(Howrah) জেলার উলুবেড়িয়া(Uluberia) মহকুমার শ্যামপুর(Syampur)-২ ব্লকের ডিহিমণ্ডলঘাট(Dihimondolghat)-২ গ্রাম পঞ্চায়েতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। কঙ্কালগুলি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এই নর কঙ্কালগুলি গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে এল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, এদিন অর্থাৎ শনিবার দুপুরে ডিহিমণ্ডলঘাট-২ গ্রাম পঞ্চায়েতে রীতিমত শোরগোল পড়ে যায় সেখানকার গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সামনে ওই কঙ্কাল উদ্ধারের ঘটনায়। পঞ্চায়েত অফিসের সামনে এদিন ৩টি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ব্যাগ খুলতেই চমকে ওঠেন তাঁরা। কারণ, ব্যাগের ভিতর ছিল ৩টি কঙ্কাল। গ্রামবাসীরা বুঝতে পারেন, কে বা কারা ওই ৩টি ব্যাগ ফেলে দিয়ে গেছে পঞ্চায়েত অফিসের সামনে। কাপড়ের ওই তিনটি ব্যাগের ভেতর তাঁরা নরকঙ্কাল এবং কিছু হাড়গোড় রয়েছে দেখেন। স্থানীয়দের একাংশের মতে, এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য অন্য কোনও এলাকা থেকে এই নর কঙ্কালগুলি এখানে ফেলে যাওয়া হয়েছে।

একসময় পশ্চিম মেদিনীপুরে কঙ্কালকাণ্ড ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। সেই সময় রাজ্যের এক প্রাক্তন দাপুটে মন্ত্রীর বিরুদ্ধে উঠেছিল তৃণমূলকর্মীদের খুন করে তাঁদের দেহ লোপাটের অভিযোগ। একবার নয়, সেই সময় একাধিকবার কঙ্কাল উদ্ধারের ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল। সেই মন্ত্রীকে গ্রেফতারও হতে হয়েছিল। যদিও প্রমাণের অভাবে তিনি ছাড়া পেয়ে যান। এখন দেখার বিষয় শ্যামপুরের কঙ্কালকাণ্ড ঘিরে রাজনীতির উঠোনে কোনও ঝড় ওঠে কিনা।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী