আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মর্মান্তিক! ষষ্ঠীর সকালে সিউড়িতে ট্রাকের চাকায় পিষ্ট ৩ কিশোর

নিজস্ব প্রতিনিধি: সোমবার দেবী দুর্গার বোধন, তার আগেই বিসর্জনের বিষাদ ছড়িয়ে পড়ল বীরভূমের তিন আদিবাসী পরিবারে। এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল তিন কিশোর। সোমবার সকালেই প্রাতঃভ্রমণে বেরিয়েছিল তিন কিশোর। সেসময় সিউড়ি-আমোদপুর রাজ্য সড়কে এক বেপড়োয়া ট্রাকের চাকায় পিষ্ট হতে হল তাঁদের। এরপরই এলাকাবাসী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এলাকায় ছড়িয়ে পড়ে তুমুল উত্তেজনা। পলাতক ট্রাকচালককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাতে থাকেন এলাকাবাসী। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশবাহিনী। যান ডিএসপি-সহ একাধিক পুলিশকর্তা। তাঁরাই উত্তেজিত জনতাকে বুঝিয়ে অবরোধ তুলে রাজ্য সড়ক যানজট মুক্ত করেন।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আহমেদপুরের ধোবাজল গ্রামের বাসিন্দা তিন কিশোর ষষ্ঠীর সকালে বেরিয়েছিলেন প্রাতঃভ্রমণে। প্রত্য়েকেরই বয়স তেরো থেকে সাতেরোর মধ্যে। সিউড়ি-আহমেদপুর রাজ্য সড়কের ধার দিয়ে যাওয়ার সময় পিছন থেকে একে একে ধাক্কা মারে তিনজনকেই। ট্রাকের চাকায় তলায় পিষ্ট হয়ে যায় তিন কিশোরই। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। একজন পরে সিউড়ি হাসপাতালে মারা গিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত তিন কিশোরের নাম রাজেশ টুডু(১৭), মনোজ হেমব্রম (১৬) এবং রোহিত বেসরা (১৩)। তিনজনই আদিবাসী সম্প্রদায়ের। দুর্গার বোধনের দিন তিন ছেলের আকস্মিক মৃত্যুতে যেন আকাশ ভেঙে পড়েছে পরিবারগুলির। পুলিশ জানিয়েছে, পলাতক ট্রাকচালককে চিহ্নিত করা হচ্ছে। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ