দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবি বিকালেও থাকছে ঝড়বৃষ্টির সম্ভাবনা, বর্ষা গেছে থমকে

নিজস্ব প্রতিনিধি: সকালের দিকে বেশ ঠাণ্ডা হাওয়া। কিন্তু বেলা গড়ালেই বদলে যাচ্ছে ছবি। তখন রীতিমত গা-জ্বালানি গরমে কাহিল হতে হচ্ছে সবাইকে। আবার বিকেল হলেই ঘনাচ্ছে মেঘ। কখনও কখনও তা থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টিও(Thunderstorm) হচ্ছে। গত কয়েক দিন ধরেই কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের(South Bengal) আবহাওয়া এমনটাই রয়েছে। শনিবার রাতেও রাতে কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। কলকাতায় বৃষ্টি হয়েছে ০১২.৮ মিমি। আর সেই বৃষ্টির জেরেই রবি সকালে গরমের দাপট খানিকটা কম শহর কলকাতায়। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। কিন্তু রাতের ঝড়বৃষ্টির জেরে সেই পারা কিছুটা হলেও নেমেছে। এদিন ভোরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

এরই মধ্যে রবি সকালে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সকালের দিকে কিছুটা ঠাণ্ডার আমেজ থাকলেও বেলা গড়ালে গরম বেশ ভালই মালুম হবে। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ। কার্যত দক্ষিণবঙ্গের অবস্থাও সমান। আর তাই এদিনও থাকছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই এদিন কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় ৪০কিমি’র আশেপাশে। শনিবার রাত ১০টা নাগাদ কলকাতা শহরের ওপর দিয়ে যে কালবৈশাখী ঝড় বয়ে যায় তার গতিবেগ ছিল ঘন্টায় ৩৬কিমি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের(North Bengal) জেলাগুলিতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

অন্য দিকে, বঙ্গোপসাগর ও আরবসাগর দুটি ক্ষেত্রেই মৌসুমি(Monsoon) বায়ুর গতি হঠাৎ করেই থমকে গিয়েছে। প্রথম দিকে মনে করা হচ্ছিল কেরলে নির্দিষ্ট সময়ের আগেই বর্ষা পা রাখবে। তার জেরে বাংলাতেও মনে করা হচ্ছিল সময়ের আগেই বর্ষা নামবে। কিন্তু এখন বঙ্গোপসাগর ও আরব সাগরে সেই মৌসুমি বায়ুর গতি অনেকতাই থমকে গিয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, কেরালায় বর্ষা প্রবেশের পরিস্থিতি তখনই অনুকূল হবে, যখন বাতাস স্থিতিশীলতা ও শক্তি অর্জন করবে। এখনও ওই এলাকায় বর্ষার আগমনের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়নি। সেই কারণে বর্ষার প্রবেশ দেরিতে হতে পারে। প্রথমে মনে করা হয়েছিল ২৭ মে কেরলে বর্ষা পা রাখবে। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে কেরলে বর্ষা শুরুর স্বাভাবিক যে দিন অর্থাৎ ১ জুন তার থেকেও কিছুটা পিছিয়ে বর্ষা পা রাখবে কেরলে। সেক্ষেত্রে বাংলাতেও দেরীতে আসবে বর্ষা।

Published by:

Share Link:

More Releted News:

‘ভোট পড়ে গিয়েছে’, শুনেই তাজ্জব বৃ্দ্ধ, বালুরঘাটে ছাপ্পার অভিযোগ তুলে কমিশনে তৃণমূল

BJP-র বুথ এজেন্টের জায়গায় TMC কর্মী, শোরগোল শুরু ভরতপুরে

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহর, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুমে’

বাইকের পর গাড়ি ব্যবহারেও শুরু কড়াকড়ি, কারা পাবেন ছাড়? জেনে নিন…

‘খুব আতঙ্কে আছি, বুথে যেতে পারছি না’, ময়নায় বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল প্রার্থীর

জমায়েত ঠেকাতে লাঠি উঁচিয়ে তাড়া, কড়া ভূমিকায় কেন্দ্রীয় বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ