বক্সায় এবার হাজির হচ্ছে বাঘ মামারা, সরতে চলেছে জয়ন্তীর জনবসতি

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে বক্সায় ফিরতে চলেছে বাঘ। দীর্ঘদিন বাঘশূন্য হয়ে থাকা এই বনাঞ্চলে ফের বাঘের স্থায়ী বসবাস গড়ে তুলতে বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। বাঘের ঘর থেকে সরে যাবে বক্সা টাইগার রিজার্ভের পুরনো জনপদ ‘জয়ন্তী’। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন। সূত্রের খবর, জয়ন্তীর বাসিন্দাদের সঙ্গে এই নিয়ে আলোচনাও হয়েছে বন দফতরের। 

বক্সা টাইগার রিজার্ভে বাঘের থাকার পরিবেশ তৈরির জন্য অনেকদিন থেকেই কাজ চলছে। এর আগে বক্সা টাইগার রিজার্ভের কোর এলাকা থেকে গাঙ্গুটিয়া ও ভুটিয়া বস্তি এই বনগ্রামকে সরিয়ে কালচিনির ভাটপাড়া চা বাগানের কাছে নতুন গ্রাম ‘বনছায়া’তে পুনর্বাসন দেওয়া হয়েছে। এর জন্য এই দুই বন বস্তির প্রত্যকে পরিবারকে ১৫ লক্ষ করে টাকা ও বসবাসের জন্য ৮ ডেসিমেল করে জমি দিয়েছে সরকার। সেই বনছায়া গ্রামের পাশেই জয়ন্তীর বাসিন্দাদের জন্য জমি প্রস্তুত করা হচ্ছে বলে খবর। ওই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও বনছায়ায় যাওয়া নিয়ে জয়ন্তীর গ্রামবাসীরা সকলে সহমত নন।

আরও পড়ুন-‘মাতৃভূমি বক্সঅফিসে ঝড় তুলবে’, মুক্তির আগেই সলমানের ছবির ভবিষ্যদ্বাণী সুভাষ ঘাইয়ের

আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার সাউ বলেন, ‘গ্রাম সরিয়ে আনার কাজ প্রশাসনের। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বনছায়া গ্রামের পাশে নজরদারি রাখতে বলা হয়েছে। সেই কারণে আমরা ওই এলাকায় নজরদারি রাখছি। এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নের কাজ হচ্ছে।‘

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই