চাপড়ায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, গ্রেফতার TMC এজেন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, চাপড়া: বুথ জ্যাম করা এবং মারধর করার অভিযোগ উঠল তৃণমূল এজেন্টের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে নদিয়ার চাপড়ার হাঁটরার ৫৪এ বুথের তৃণমূল এজেন্ট রকিবুল ইসলামকে প্রথমে আটক করা হয়েছে। পরে তাঁকে গ্রেফতারও করা হয়েছে বলে জানা গিয়েছে।

তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে বুথ জ্যাম করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। কর্তব্যরত পুলিশ কর্মীদের বিষয়টি নজরে পরতেই আটক করে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়। থানায় এনে জিজ্ঞাসাবাদ করার পরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। তিনি বলেন, বুথ এজেন্ট হওয়া সত্ত্বেও তাঁকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন তিনি। তাঁর কাছে প্রিসাইডিং অফিসারের কার্ড রয়েছে। তারপরেও তাঁকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। 

ভোটগ্রহণ পর্ব শুরুর আগেই রক্তাক্ত নদিয়ার চাপড়া। হাঁটরা বাজার এলাকায় চার আইএসএফ বুথ এজেন্টকে মারধর করার অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে এক জনকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।  

গত বৃহস্পতিবার প্রথম দফার ভোট বেশ শান্তিপূর্ণ হয়েছে। নওদা, দুবরাজপুর, লাভপুরে বিক্ষিপ্ত অশান্তি হলেও বড় কোনও ঘটনার খবর নেই। নির্বাচন কমিশন (ECI) থেকে শুরু করে রাজনৈতিক দলগুলিও এই শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে স্বস্তির বার্তা দিয়েছিল। তবে দ্বিতীয় দফায় ভোটে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। নদিয়ার চাপড়া থেকে শুরু করে ভাঙড় সহ বিভিন্ন জায়গায় ছড়িয়েছে অশান্তি। 

সামান্য বচসা থেকে ভয়ঙ্কর পরিণতি! মিশনের ভিতরেই কেয়ারটেকারকে পিটিয়ে খুন, পলাতক নিরাপত্তাকর্মী

এক শিক্ষিকা নিয়েই চলছে প্রাথমিক স্কুল, আজব কাণ্ড পূর্ব বর্ধমানে

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য! জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার ৫

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

ফের প্যারোলে মুক্তি ধর্ষক বাবাজি রাম রহিমের, সাত বছরে ১৭ বার জেলের‌ বাইরে

আমেরিকায় চাকরি হারিয়ে দিশেহারা ভারতীয় প্রযুক্তিবিদ, ভিডিও কলে ছেলের মনোবল বাড়ালেন বাবা

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

সাড়ে ৩ ঘণ্টায় ৩৪০০ বার চুমু! ভাইরাল হতে গিয়ে শেষমেশ গুনতে হল মোটা টাকার জরিমানা

চিনি-তেলের দামবৃদ্ধিতে নড়েচড়ে বসল প্রশাসন, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই বাজারে হানা ইবির

মর্মান্তিক! মাকে খুন করে রান্নাঘরের মেঝের নিচে দেহ পুঁতে দিল ছেলে