চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

CAA তরজা তুঙ্গে বিজেপি-তৃণমূলে, শাহকে তোপ ঘাসফুলের

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: দিন তিনেক আগে ১১ মার্চ থেকে দেশজুড়ে লাগু হয়ে গিয়েছে, CAA বা সংশোধিত নাগরিকত্ব আইন। সেই আইন নিয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল আশঙ্কা, আতঙ্ক, উদ্বেগ ও চিন্তা। ভয় পেয়েছিলেন অনেকেই যে, তাঁদের হয়তো দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। বাতিল করে দেওয়া হবে তাঁদের নাগরিকত্ব। এদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রম্নত্রী অমিত শাহ(Amit Shah) এক সংবাদমাধ্যমকে এই সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সাক্ষাৎকার দেন। সেখানেই তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) অনুরোধ জানান, CAA বা সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে রাজনীতি না করতে। সেই শাহি বার্তার পরে পরেই শাহকে লক্ষ্য করে পাল্টা তোপ দেগেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আবহে CAA নিয়ে বিজেপি তৃণমূলের তরজার সুর ক্রমশই চড়ছে।

এদিন সাহ জানিয়েছেন, ‘CAA-তে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার সংস্থান নেই। এই নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধিরা। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, কাকে শরণার্থী আর কাকে অনুপ্রবেশকারী বলে। আমি হাতজোড় করে বলছি, রাজনীতি করবেন না। বাংলাদেশ থেকে আসা হিন্দুদের সঙ্গে অবিচার করবেন না। যদি আপনি জাতীয় নিরাপত্তার বিষয় নিয়ে এই ধরনের রাজনীতি করেন, তোষণের রাজনীতি করতে গিয়ে অনুপ্রবেশ চলতে দেন, তা হলে মানুষ আপনার সঙ্গে থাকবে না। আমাদের দেশে ভারতীয় নাগরিকত্ব সুরক্ষিত রাখা আমাদের সার্বভৌম অধিকার। আমরা তার সঙ্গে আপস করব না। সিএএ কখনও প্রত্যাহার করা হবে না। নাগরিকত্বের জন্য আবেদন জানানোর কোনও সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। আসল নথি নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের জন্য। ধীরেসুস্থে আবেদন করলেও চলবে। আপনার সময় মতো ভারত সরকার ইন্টারভিউর জন্য ডাকবে। যাঁদের নথি নেই, তাঁদের বিষয়টি পরে বিবেচনা করা হবে।’

এই শাহি বক্তব্যের পরে পরেই শাহকে পাল্টা আক্রমণে নেমে পড়েছে তৃণমূল। তাঁদের দাবি, দেশের সীমান্ত পাহারায় নিযুক্ত, শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন BSF ব্যর্থ বলেই স্বরাষ্ট্রমন্ত্রী উল্টো কথা বলছেন। শাহকে আক্রমণ শানিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, ‘দেশের সীমান্ত পাহারা দেয় BSF। সেই BSF অমিত শাহের অধীন। অনুপ্রবেশের দায় অমিত শাহের। তাঁর BSF ব্যর্থ বলেই এখন উল্টো কথা বলছেন। হিন্দু-মুসলমান ভেদাভেদের রাজনীতি করছেন। উনি পরোক্ষে মেনে নিলেন BSF ব্যর্থ। ওনার দাবি, মানুষ মমতার সঙ্গে থাকবে না! ২০২১ সালে বিধানসভা ভোটের সময়েও অমিত শাহ অনেক কথা বলেছিলেন। বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করেছিলেন। মানুষ কার পাশে আছেন, উনি ভালই জানেন।’

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ