ক্যানিংয়ের জীবনতলায় পিটিয়ে খুন তৃণমূলকর্মীকে

ক্যানিং মহকুমার জীবনতলায় তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুন। ঘটনাস্থলে ক্যানিং পূর্বের বিধাক শওকত মোল্লা। পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ষড়যন্ত্রের মাধ্যমেও রাজ্যে লোকসভা নির্বাচনে জয়ের মুখ দেখতে পারেনি বাংলা, বাঙালি ও তৃণমূলের বিরোধীরা। আর তাই ভোট মিটতেই একের পর এক তৃণমূল কর্মীর ওপর ঘটে চলেছেন হামলা ও খুনের ঘটনা। দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার ক্যানিং মহকুমার(Canning Sub Division) জীবনতলায়(Jibantala PS) এবার অভিযোগ উঠেছে ২১৮ নম্বর বুথের তৃণমূল সভাপতি(TMC Booth President) রবীন্দ্রনাথ মণ্ডলকে পিটিয়ে মেরে ফেলার। মৃত ব্যক্তির বাড়ি জীবনতলা থানার ৭ নম্বর গ্রামে। সূত্রের দাবি, দেনাপাওনা নিয়ে গন্ডগোলের জেরেই খুন। যদিও মৃত ব্যক্তির পরিবারের দাবি, তৃণমূল করার অপরাধে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে পিটিয়ে খুন(Beaten to Death) করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেল এখনও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। যদিও এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এলাকার বাসিন্দাদের দাবি, প্রতিবেশীর সঙ্গে টাকাপয়সা নিয়ে ঝামেলা চলছিল রবীন্দ্রনাথবাবুর। তার জেরেই এই কাণ্ড। এর পাশাপাশি নিয়মিত মদ্য়পান করতেন তিনি। যদিও বুধবার রাতে মদ্যপানের পর তৃণমূল বুথ সভাপতি অজ্ঞান হয়ে গিয়েছিলেন বলে দাবি করেছেন তাঁর স্ত্রী। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, বাঁশ নিয়ে এলাকায় কয়েকজন ঘোরাঘুরি করছিল। তারাই রবীন্দ্রবাবুকে ডেকে নিয়ে গিয়েছিল। তারাই পিটিয়ে মেরেছেন।আবার রবীন্দ্রনাথ মণ্ডলের মেয়ের দাবি, মদের সঙ্গে অন্য কিছু মিশিয়ে খাওয়ানো হয়েছিল তাঁকে। পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে  রবীন্দ্রনাথবাবুর দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠায়।

ঘটনার তদন্তে নামা জীবনতলা থানার পুলিশের দাবি, ঠিক কী কারণে রবীন্দ্রনাথবাবুর মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট না আসা অবধি বলা যাবে না। স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, মাদক খাইয়ে তারপর পিটিয়ে খুন করা হয়েছে রবীন্দ্রনাথবাবুকে। বৃহস্পতিবার সকালে ক্যানিং পূর্বের বিধাক শওকত মোল্লা(Showkat Molla) ঘটনাস্থলে পৌঁছন। পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি। শওকত মোল্লা জানান, ‘ময়নাতদন্তের রিপোর্ট না এলে বলা যাবে না কীভাবে খুন হয়েছিল, কেন খুন হয়েছিল। কারণ ওর কোনও রাজনৈতিক শত্রু সেইভাবে ছিল না। খুবই ভাল ছেলে।’  

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার