টাকি পুরসভারও দখল নিল তৃণমূল! পকেটে ৬ শহর

বিরোধী দলগুলি এই ঘটনার পিছনে শাসক দলের সন্ত্রাসকে কারণ হিসাবে তুলে ধরলেও বাস্তব যে সম্পূর্ণ ভিন্ন সেটা মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীদের বয়ানেই সামনে চলে এসেছে। অন্তত টাকির ক্ষেত্রে। সেখানে মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা জানিয়েছেন টাকিতে তৃণমূল ছাড়া আর অন্য কোনও দলের সংগঠন নেই৷

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামি ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করার শেষ সময়সীমা ছিল শনিবার। রবি সকালে দেখা গেল ওই ১০৮টি পুরসভার মধ্যে ৬টিতে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশির ভাগ আসনেই জিতে নিয়েছে। কার্যত ওই ৬ শহরের পুরবোর্ড ভোটের আগেই চলে এসেছে তৃণমূলের পকেটে। এই ৬টি মধ্যে ৩টি পুরসভা আবার অনুব্রত মণ্ডলের খাস তালুক বীরভূম জেলার। ওই ৩টি পুরসভা হল সিউড়ি, সাঁইথিয়া ও রামপুরহাট। বাকি ৩টি পুরসভা হল কোচবিহার জেলার দিনহাটা পুরসভা, উত্তর ২৪ পরগনা জেলার টাকি পুরসভা ও দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ।

রবি সকালেই সামনে এসেছে টাকি পুরসভার ঘটনাটি। ইচ্ছামতীর তীরে বাংলাদেশের কান ঘেঁষে থাকা এই পুরসভায় ওয়ার্ড সংখ্যা ১৬। সেখানেই ৭টি ওয়ার্ডে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বাম, বিজেপি ও কংগ্রেস প্রার্থীরা। আরও ২টি ওয়ার্ডে এই ৩ দলের প্রার্থীরা লিফলেট বিলি করে ভোটের ময়দান থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন। যার জেরে ৯টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল তৃণমূল। সেই হিসাবে ভোটের আগেই এই শহরের পুরবোর্ড চলে এলে তৃণমূলের দখলে। আবার গতকাল বিকালেই জানা গিয়েছিল, বীরভূমের রামপুরহাট পুরসভাও তৃণমূলের দখলে আসতে চলেছে। ইতিমধ্যেই সেখানে ৫টি ওয়ার্ডের বাম, কংগ্রেস ও বিজেপির প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। আরই ৬টি ওয়ার্ডের ওই ৩ দলের প্রার্থীরা লিফলেট বিলি করে ভোটের ময়দান থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন।

বিরোধী দলগুলি এই ঘটনার পিছনে শাসক দলের সন্ত্রাসকে কারণ হিসাবে তুলে ধরলেও বাস্তব যে সম্পূর্ণ ভিন্ন সেটা মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীদের বয়ানেই সামনে চলে এসেছে। অন্তত টাকির ক্ষেত্রে। সেখানে মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা জানিয়েছেন টাকিতে তৃণমূল ছাড়া আর অন্য কোনও দলের সংগঠন নেই৷ তাই তাঁরা পরাজয় অবশ্যম্ভাবী বুঝেই মনোনয়ন প্রত্যাহার করেছেন। টাকি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী সুজয় ঘোষের বক্তব্য, ‘সাংগঠনিকভাবে সিপিএম এখানে দুর্বল৷ সমর্থকরা বেরতে চাইছেন না৷ দিদির নেতৃত্বে টাকি পুরসভা আরও উন্নয়ন করুক৷ তাই মনোনয়ন প্রত্যাহার করে নিলাম৷’ আবার ৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ জানিয়েছেন, ‘আমাদের এখানে সংগঠন খুবই দুর্বল৷ নেতৃত্ব দেওয়ার কেউ নেই৷’ আর এসবের মাঝেই তৃণমূলের কো-অর্ডিনেটর শাহানুর মণ্ডল বলেন, ‘ওরা মানুষের সমর্থন হারিয়ে ফেলেছে৷ জিততে পারবে না৷ তাই মনোনয়ন তুলে নিয়েছে৷’

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

কোলাহল থেকে দূরে থাকতে চান? এবার পুজোয় ঢুঁ মারতে পারেন এই তিন রাজবাড়িতে

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র