তমলুকে সমবায় নির্বাচনে তৃণমূলের জয়-জয়কার, আকাশে উড়ল সবুজ আবির

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক : সকাল থেকেই উত্তপ্ত ছিল তমলুক। সমবায় নির্বাচন ঘিরে এলাকায় ছড়িয়ে পড়েছিল উত্তেজনা। বিকেল হতেই সবুজ আবির উড়ল তমলুকের আকাশে। তমলুক টাউন ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনে জয় পেল তৃণমূল কংগ্রেস। সমবায়ের মোট ৫৮টি আসনে ৪৫টি আসনে ভোট হয় রবিবার। বাকি আসনে বিনা প্রতিদ্বন্দায় জয় পেয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ৫৫টি আসনে জয় পেয়েছে তৃণমূল। বিজেপির ঝুলিতে ২টি, নির্দল ১টি আসনে জয় পেয়েছে।

রবিবার তমলুক টাউন ক্রেডিট কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচন ঘিরে সকালেই তৃণমূল এবং বিজেপি প্রার্থীর মধ্যে অশান্তির ঘটনা সামনে আসে। তারওপর তমলুকের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোনীত প্রার্থী চন্দন ঘোড়াইকে তৃণমূলের প্যানেল থেকে বাদ দিয়েছিলেন ২০ নং ওয়ার্ড কাউন্সিলর চঞ্চল খাড়া। তারপরেই তৃণমূল সমর্থিত নির্দল হিসেবে নির্বাচন লড়েছেন চন্দন ঘোড়াই। রবিবার বিকেলেই ফল ঘোষণার পর দেখা গিয়েছে ভোটে জিতে বোর্ড গঠন করেছে তৃণমূল। অপরদিকে চন্দন ঘোড়াই নির্দল হিসেবে জয়লাভ করেন।

জয় পেয়ে প্রার্থী চন্দন ঘোড়াই দাবি করেন তিনি তৃণমূল করতেন তৃণমূলেই থাকবেন। রবিবারের এই জয় ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করা হয়েছে। এই ঘটনায় শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। একাধিক অভিযোগ তোলার পরেও জয় এসেছে ঘাসফুল শিবিরেই। ৫৮টি আসনের মধ্যে আগে থেকেই প্রায় ১০ আসনে কেউ প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দিতায় জয় পেয়েছে তৃণমূল। বাকি আসনগুলোতে জয় পেয়েছে তৃণমূল। সবুজ আবিরে আকাশ হয়ে উঠেছে সবুজময়। একে অপরকে সবুজ আবির মাখিয়ে অভিনন্দন জানিয়েছেন।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের