বাসন্তীতে ভোটের লাইনে খুন তৃণমূল কর্মী

নিহত তৃণমূল কর্মীর নাম আনিসুর ওস্তাগর

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীতে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বোমার আঘাতে এক তৃণমূল কর্মীর মৃত্যু হল। শনিবার পঞ্চায়েত ভোটের দিন তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ উঠল নির্দল প্রার্থীর লোকজনের বিরুদ্ধে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তৃণমূল কর্মীর নাম আনিসুর ওস্তাগর (৫০)। তিনি বাসন্তী থানার ফুলমালঞ্চ এলাকার বাসিন্দা। শনিবার ফুলমালঞ্চ প্রাথমিক স্কুলে ভোট দিতে এসেছিলেন। সেই সময় আচমকা তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। বিস্ফোরণের বিকট শব্দে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারেরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন। বুথ ছেড়ে তাঁরা পালিয়ে যান। এদিকে বোমার আঘাতে ততক্ষণে মাটিতে লুটিয়ে পড়েছেন আনিসুর। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, নির্দল প্রার্থীর লোকজন বোমা ছুঁড়েছে। সেই বোমার আঘাতে আনিসুরের মৃত্যু হয়েছে। উল্লেখ্য শনিবার ভোট শুরু হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মৃত্যুর খবর মিলেছে। শুধু শনিবার নিহতের সংখ্যা ১০ জনের বেশি ছাড়িয়েছে।

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে সরকারি যোগের প্রথম হদিশ! গ্রেফতার সিউড়ির হেড ক্লার্ক

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ সেনা জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শিক্ষক, আহত ৩ পড়ুয়া

৫০ বছরের ‘দুঃশাসনের’ অধ্যায় শেষ! পালাবদলের পর স্বাধীনতা দিবসে দিলীপের বিস্ফোরক দাবি

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা