দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৬ দিনের সফরে আগামিকাল রাজ্যে মোহন ভাগবত

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের রাজধানী কলকাতায় আগামিকাল আসছেন সরসঙ্ঘ চালক মোহন ভাগবত (MOHAN BHAGWAT)। ৬ দিন ব্যাপী তাঁর কর্মসূচি রয়েছে রাজ্যে। শহিদ মিনারে ‘নেতাজি লহ প্রণাম’ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্যও রাখবেন তিনি। সেখানে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির নেতারাও।  অন্যদিকে, আগামী ১৯ তারিখে ৩ দিনের রাজ্য সফরে আসছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP NADDA)।

মোহন ভাগবতের কর্মসূচির তালিকায় রয়েছে, একাধিক সাংগঠনিক বৈঠক। জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের ৩০ বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে কলকাতায় সাক্ষাৎ করবেন ভাগবত। সকলকে একত্রে নিয়ে বৈঠক করারও কথা আছে। আমন্ত্রণ পেতে পারেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অজয় চক্রবর্তী, রশিদ খান এবং বিশিষ্ট সরদ বাদক তেজেন্দ্র নারায়ণ মজুমদার। সূত্রের খবর, এই বৈঠক হবে ‘নেতাজি লহ প্রণাম’ নামাঙ্কিত সভার আগেই।

অন্যদিকে, নাড্ডা আগামি ১৯ জানুয়ারি সভা করবেন নদিয়া জেলার বেথুয়াডহরিতে। বৈঠক করতে পারেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে আগামী ২০ এবং ২১ জানুয়ারি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন নাড্ডা। ওই বৈঠক হবে দুর্গাপুরে।

উল্লেখ্য, এর আগে সঙ্ঘ পরিবার সাংবাদিক বৈঠক করত কলকাতার কেশব ভবনে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক হল কলকাতা প্রেস ক্লাবে। সাংবাদিকদের জন্য বিশেষ হোয়াটস অ্যাপ গ্রুপ’ও করেছে সঙ্ঘ। ওই বৈঠকে উপস্থিত ছিলেন সঙ্ঘের পূর্ব ভারতের চালক অজয়কুমার নন্দী, দক্ষিণবঙ্গে আরএসএস মুখপাত্র বিপ্লব রায় এবং কলকাতার আরএসএস মুখপাত্র শুভ্রজিৎ বন্দ্যোপাধ্যায়। আরএসএস সূত্রে খবর, প্রচারে জোর দিচ্ছে সঙ্ঘ পরিবার। তাই চেনা জায়গা থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠক। অন্যদিকে সূত্রের খবর, সঙ্ঘ তার নীতি কিছুটা উদার করেছে। তবে ‘আদর্শ’ বদলাচ্ছে না সঙ্ঘ।

Published by:

Share Link:

More Releted News:

পুরুলিয়ার একাধিক কেন্দ্রে খারাপ EVM মেশিন, ক্ষোভ উগড়ে দিলেন গরমে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো ভোটাররা

‘দলীয় কর্মীদের ওপর আক্রমণ হয়েছে’, ভোট দিয়ে বেরিয়ে অভিযোগ পবিত্র করের

‘আপাতত আমি বাড়িতেই থাকব’, ভোট দিয়ে জানালেন খড়্গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ

ভোটারদের লাইনে হাজির গজরাজ, ঝাড়গ্রামের মাটিতে রামলালের উপস্থিতিতে শোরগোল

LIVE

দেড় ঘণ্টা কেটে গেলেও এখনও ভোটগ্রহণ শুরু করা যায়নি মালদহের মোথাবাড়িতে, বিক্ষোভ

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ