দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শীতের মুখেই সুখবর, রবিবার থেকেই পর্যটকদের জন্য চালু হচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেন

নিজস্ব প্রতিনিধি : শীতের মুখেই পর্যটকদের জন্য বড়সড় সুখবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। আগামীকাল রবিবার (১৭ নভেম্বর)থেকেই ফের চালু হবে টয় ট্রেন। এই টয় ট্রেন চলবে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত। ইতিমধ্যেই সব স্টেশন মাস্টারের কাছে বার্তা পাঠানো হয়েছে। ফের পাহাড়ের বাঁকে কয়লা পোড়া ধোঁয়ার গন্ধ, কু ঝিকঝিক শব্দ শুনবে পাহাড়বাসী।

প্রায় সাড়ে তিন মাস ধরে বন্ধ ছিল টয় ট্রেন। ছোটেনি টয় ট্রেন। ধসের জেরে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে জরুরি ভিত্তিতে কাজ করতে সাড়ে তিন মাস সময় নিয়েছিল রেল। তবে সমস্যা কাটিয়ে অবশেষে রবিবার থেকে পাহাড়ের রাস্তায় ফের এ বার ছুটবে টয় ট্রেন। ইতিমধ্যেই ট্রায়াল রানও হয়ে গিয়েছে। রেল কর্তারা লাইন পরীক্ষা করে ক্লিনচিটও দিয়েছেন।

আজ থেকে প্রায় ২৫ বছর আগে জুটেছিল ইউনেস্কোর হেরিটেজ-মুকুট। দীর্ঘদিন ধরে টয় ট্রেন বন্ধ থাকায় দার্জিলিংয়ের গর্ব টয় ট্রেন সেই শিরোপা ধরে রাখতে পারবে কি না, সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। রেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ১৪০ বছর পুরনো দেশের এই ঐতিহ্যের ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না।

যে ইউনেস্কোর হেরিটেজ তকমা পেতে দেশগুলোর ঘাম ছুটে যায়, সেখানে বাঙালির আবেগের টয় ট্রেনের সেই আন্তর্জাতিক মর্যাদা অচিরে চলে যেতে পারে এমন প্রশ্নও উঠেছিল। তবে এই আশঙ্কা আরও দানা বেঁধেছিল ইউনেস্কোর তরফে দার্জিলিং হিমালয়ান রেলের(ডিএইচআর)কাছে একটি চিঠি আসার পর।

ইউনেস্কোর তরফে চিঠিতে স্পষ্ট ভাবে জানানো হয়েছিল, দীর্ঘদিন ধরে টয় ট্রেনের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কোনও তথ্যই ওয়ার্ল্ড হেরিটেজ কমিটিকে পাঠায়নি ভারতীয় রেলমন্ত্রক। তাছাড়া মাসের পর মাস ধরে বন্ধ রয়েছে এনজেপি-দার্জিলিং ট্রেন চলাচলও। হেরিটেজ মর্যাদা হারানোর জন্য এই দু’টি কারণ যথেষ্ট। রেলমন্ত্রক সূত্রে জানানো হয়েছিল, ইতিমধ্যেই এক প্রতিনিধিদল পাঠিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেছে ইউনেস্কো। এর মধ্যেই আজ শনিবার ১৬ (নভেম্বর) সুখবর দিল রেল। আগামীকাল থেকেই ফের চালু হবে টয় ট্রেন।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ