বছরের প্রথমদিনই দার্জিলিংয়ে লাইনচ্যুত টয়ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধি : বছরের প্রথম দিনই দার্জিলিংয়ে লাইনচ্যুত টয়ট্রেন। সোমবার বিকেলে ম্যারি ভিলার কাছে লাইনচ্যুত হয় ট্রেনটি। জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। রেলের তরফে জানানো হয়েছে, হতাহতের কোনও খবর নেই।

পর্যটকদের কথা মাথায় রেখে জয় রাইড শুরু হয়েছে টয়ট্রেনে। সোমবারও দার্জিলিং স্টেশন থেকে যাত্রা শুরু করেছিল ট্রেনটি। দুটি বগিতে অন্তত ৬০ জন যাত্রী ছিলেন বলে জানা যায়। ঘুম স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে ম্যারি ভিলাতে লাইনচ্যুত হয় ট্রেনটি। ঘুম স্টেশন থেকে সোনাদা হয়ে আবার দার্জিলিং স্টেশনে যাওয়ার পথেই এই দুর্ঘটনাটি ঘটে। কিন্তু কেন ও কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল তা পুলিশ তা তদন্ত করে দেখছে।

উত্তর-পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, ‘ঘুম ও দার্জিলিং স্টেশনের মাঝে টয় ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়েছে। পর্যটকদের উদ্ধার করে সড়কপথে দার্জিলিংয়ে পাঠানো হয়েছে। টয় ট্রেনটি উদ্ধারের কাজ চলছে। এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।‘ উল্লেখ্য, প্রতিদিন ১২টি করে জয় রাইড চলছে দার্জিলিংয়ে। তবে পর্যটকদের কথা মাথায় রেখে চারটি জয় রাইড বাড়িয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।

 

তারকেশ্বরে আসছেন মোদি, যোগ দিবসের অনুষ্ঠান-সহ ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

মঙ্গলবার দুপুরে পড়িমড়ি করে হাইকোর্টে হাজির মমতা, হঠাৎ কী ঘটল?

তিউনিসিয়ার নতুন কোচ হলেন আর্জেন্টিনাকে ‘কাঁদানো’ রেনার্ড

দমদমের পর এবার বেহালা! কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর সংস্কারের প্রস্তুতি তুঙ্গে

মাসতুতো ভাইকে বিয়ের জেদ, ঘুমন্ত বোনকে গুলিতে ঝাঁঝরা করল দাদা

এক ধাক্কায় ৪,৪০০ টাকা সস্তা হল রুপো, সোনার দামেও স্বস্তি! জানুন আজকের লেটেস্ট রেট

কালীঘাটে কুণাল ঘোষকে ‘ডিম থেরাপি’, গ্রেফতার ২

‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ

লিচু দিয়ে বানান প্রিয় রাবড়ি, জেনে নিন সহজ রেসিপি

পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন, পোল্যান্ডে গুলিতে ঝাঁঝরা রুশ কার্টুনিস্ট