সাংগঠনিক রদবদলের পরেই বৈঠকে বসতে চলেছে বীরভূমের কোর কমিটি

Share:

নিজস্ব প্রতিনিধি, বীরভূম : আসন্ন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সাংগঠনিক রদবদল ঘটেছে তৃণমূলে। এই রদবদলের পরেই বৈঠকে বসতে চলেছে বীরভূমের তৃণমূলের কোর কমিটি। বোলপুরে এই বৈঠকের ডাক দিয়েছেন জেলা কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। বোলপুরের দলীয় কার্যালয়ে দুপুরে এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, নতুন তৈরি হওয়া কোর কমিটির সকল সদস্যকে এই বৈঠকে হাজির থাকার কথা বলা হয়েছে। ইতিমধ্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকলের কাছে বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কমিটির সকল সদস্যদের সঙ্গে আশিস বন্দ্যোপাধ্যায় কথাও বলেছেন বলে জানা গিয়েছে। রবিবারের এই বৈঠকে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখও হাজির থাকবেন বলে জানিয়েছেন চেয়ারম্যান।

গত ২১-র মঞ্চ থেকে সাংগঠনিক রদবদলের ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল রদবদল নিয়ে। অবশেষে শুক্রবার সেই রদবদল হয়েছে। রদবদলের পরেই বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে বীরভূমের কোর কমিটি।

গত দেড় মাসে ধরে বীরভূমের তৃণমূলের কোর কমিটির কোনও বৈঠক হয়নি। এপ্রিল মাসে সিউড়িতে কোর কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেই বৈঠক হয়নি। তৃণমূলে সাংগঠনিক রদবদলেও বীরভূম জেলা সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে এই কোর কমিটিকে। কোর কমিটি থেকে বাদ পড়েছেন আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। বর্তমানে তিনি শুধু কোর কমিটির সদস্য। কোর কমিটির বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, সংগঠনের কাজ যেভাবে চলেছে, যেসকল সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, এই সকল বিষয়ের ওপর নির্ভর করে আলোচনা হবে। পাশাপাশি বলা হয়েছে, প্রতিমাসে ২ বার মহকুমাভিত্তিক কোর কমিটির বৈঠক হবে। দায়িত্ব নিয়ে এই বৈঠকের ডাক দেবেন আশিস বন্দ্যোপাধ্যায়। আগের বৈঠকের সূচি অনুযায়ী সিউড়িতে বৈঠক হওয়ার কথা থাকলেও রবিবার বোলপুরে বসবে ওই বৈঠক।  বৈঠকে কী আলোচনা হয়, কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই দিকে তাকিয়ে সকলে।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা