সামশেরগঞ্জে বাবা ছেলে খুনে গ্রেফতার দুই

Share:

নিজস্ব প্রতিনিধি: আশ্বাসের ২৪ ঘণ্টার মধ্যেই সামশেরগঞ্জে বাবা ছেলের খুনের কিনারা করল পুলিশ। এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম সোমবার সাংবাদিক সম্মেলন থেকেই জানিয়েছিলেন সামশেরগঞ্জে বাবা হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসের খুনের তদন্ত চলছে। দোষীদের শাস্তি দেওয়া হবে। এরপরেই মঙ্গলবার বীরভূম ও মুর্শিদাবাদ থেকে দুজনকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তদের নাম কালু ও দিলাবর নাদাব। বীরভূম ও মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে তাদের।

ওয়াকফ প্রতিবাদে এমনিতেই অশান্ত ছিল মুর্শিদাবাদ। তার মধ্যে সামশেরগঞ্জে হিন্দু পরিবারের দুই সদস্য পেশায় মৃৎশিল্পী হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে কুপিয়ে খুনের ঘটনায় ঘৃতাহুতি পড়ে। স্থানীয় সূত্র মারফত জানা যায়,  সামশেরগঞ্জে দুষ্কৃতীর দল মৃতদের বাড়িতে হানা দিয়েছিল। চলছিল প্রবল লুঠপাট, ভাঙচুড়। বাধা দিতে যান বাবা ও ছেলে। তাতেই ক্রোধের শিকার হন তারা। প্রথমে বেধড়ক পেটানো হয়, তারপর অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় দুজনকে। খুনের পর দেহ দু’টি ফরাক্কা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ময়না তদন্তের পর দেহে আঘাতের চিহ্ন পান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।

ভয়ঙ্কর অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদে। সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জ সব জায়গায় চলেছে মিছিল, ইটবৃষ্টি, গোলাগুলি, বোমাবাজি। শনিবার মুর্শিদাবাদের অশান্তি নিয়ে সাংবাদিক সম্মেলন করে পুলিশের ডিজি রাজীব কুমার বলেছিলেন ভাঙচুর, হিংসা ছড়ানোর ঘটনায় অভিযুক্তদের কাউকে রেয়াত করা হবে না।

হাইকোর্টের কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর্জি জানিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনী নামানোর জন্য। শেষ পর্যন্ত আদালতের রায়ের পর মুর্শিদাবাদের কেন্দ্রীয় বাহিনী নামানো হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাই কোর্টের, কিন্তু কেন?

ফাঁকা বাংলোতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি, বের হতে গিয়ে যা কাণ্ড ঘটল…

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর

জল্পনায় সিলমোহর! বাগদানের ছয় মাসের মধ্যেই আলাদা হয়ে গেলেন ক্রিকেটার পৃথ্বী শ ও আকৃতি

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা