বসিরহাটে পুলিশের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২ তৃণমূল কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় দফার নির্বাচনের আর মাত্র দু’দিন বাকি। তার আগেই উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হেমনগর এলাকা। পুলিশের সঙ্গে সংঘর্ষ, সরকারি গাড়ি ভাঙচুর এবং হামলার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার হেমনগর বাজার সংলগ্ন এলাকায় দুই ব্যক্তির বিরুদ্ধে সাধারণ মানুষকে ভয় দেখানো ও শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হতেই হেমনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে অভিযোগ, পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা উত্তেজিত হয়ে ওঠেন এবং আইনরক্ষকদের সঙ্গেই সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই দুই ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে পুলিশের দিকে তেড়ে যান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার মধ্যে পুলিশের একটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: ‘‌বিজেপির শপথগ্রহণ অনুষ্ঠানে আমাকে আসতেই হবে’‌, ব্যারাকপুরে আত্মবিশ্বাসী মোদি

গ্রেফতার হওয়া দুই ব্যক্তির নাম সন্তোষ জোতদার ও সঞ্জীব জোতদার। স্থানীয় সূত্রে জানা যায়, তাঁরা এলাকায় রাজনৈতিকভাবে সক্রিয় এবং তৃণমূল কংগ্রেসের সমর্থক হিসেবে পরিচিত। পুলিশের দাবি, তাঁদের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ জমা পড়েছিল। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটের আগে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাদের বিরুদ্ধে মামলা বা গ্রেফতারি পরোয়ানা রয়েছে, তাদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। ঘটনার পর এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। ভোটের আবহে এমন ঘটনার জেরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ এবং রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে।

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

চুপি চুপি বিয়ে সেরে ফেলেছেন অম্বরীশ, তাও এক বছর আগে, পাত্রী কে জানেন?

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল দুধিয়া সেতু, দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের!

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬