সুখবর! বড়দিনের আগেই বনগাঁ শাখায় চালু হচ্ছে একজোড়া ট্রেন

আগামী ২৪ ডিসেম্বর, শনিবার থেকে বনগাঁ (Bongaon) শাখায় একজোড়া নতুন ট্রেন (Local Train) চালাবে পূর্ব রেল (Eastern Railway)।

Share:

নিজস্ব প্রতিনিধি: বনগাঁ (Bongaon) শাখার যাত্রীদের জন্য সুখবর। আগামী ২৪ ডিসেম্বর, শনিবার থেকে এই রুটে একজোড়া নতুন ট্রেন (Local Train) চালাবে রেল। শিয়ালদা ডিআরএম (DRM) অফিসের তরফে এই খবর জানানো হয়েছে।

পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী ২৪ ডিসেম্বর শনিবার এক জোড়া বারাসত – বনগাঁ লোকালের উদ্বোধন করা হবে। উদ্বোধনের পরদিন অর্থাৎ ২৫ ডিসেম্বর থেকে সাধারণ যাত্রীদের জন্য নিয়মিত চলবে ট্রেনটি। প্রতিদন সকাল ৬টা ২০ মিনিটে বারাসত থেকে ছাড়বে ট্রেনটি। একঘন্টা দৌড়ে ৭টা ২০ মিনিটে পৌঁছবে বনগাঁয়। আবার বনগাঁ থেকে ওই ট্রেনটি ৭টা ৪১ মিনিটে ছাড়বে বারাসতে পৌঁছনোর জন্য। ট্রেনটি বারাসত পৌঁছবে ৮টা ৪৮ মিনিটে। সকালে বারাসত থেকে বনগাঁর দিকে যাওয়ার সময় ট্রেনটিতে খুব একটা ভিড় হবে না বলে মনে করছেন যাত্রীরা। তবে ট্রেনটি ৭টা ২০ মিনিটে বনগাঁ ছেড়ে আসার সময় যাত্রীদের চাপ বাড়বে। যার ফলে বনগাঁ-শিয়ালদা লোকালে যাত্রীর চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য শিয়ালদা-বনগাঁ শাখার লোকাল ট্রেনে বাদুড় ঝোলা ভিড় বিখ্যাত। দীর্ঘদিন ধরে এই রুটের যাত্রীরা ট্রেন বাড়ানোর দাবিতে সরব। অবশেষে দীর্ঘদিন পর এই রুটে একজোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। তবে যাত্রীদের একাংশের দাবি, যে রুটে ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে পূর্ব রেল। তাতে খুব একটা সুরাহা হবে না। কারণ বনগাঁ শাখার বিভিন্ন স্টেশন থেকে বেশিরভাগ যাত্রী প্রতিদিন সকালে কাজের জন্য কলকাতায় আসেন। সেক্ষেত্রে বারাসত অবধি ট্রেনটি এলে যাত্রীদের আবার ট্রেন পরিবর্তন করে অন্য কোনও ভিড় ট্রেনে উঠতে হবে। তাই ট্রেনটি বনগাঁ-বারাসত না করে বনগাঁ থেকে শিয়ালদা পর্যন্ত করলে যাত্রীদের সুবিধা হত বলে দাবি তাঁদের।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি