Loading live market data...
Loading active stocks...
Connecting...

কসবা রহস্যমৃত্যু: ভাড়া নেওয়া হয়েছিল ২টি ঘর, CCTV ফুটেজে কী তথ্য সামনে এল?

Share:

নিজস্ব প্রতিনিধি : কসবার গেস্ট হাউজে আদর্শ লোসাঙ্কা নামে যুবকের রহস্যমৃত্যুতে উঠে আসছে একাধিক তথ্য। কসবার ওই গেস্ট হাউজে একটি নয়, দুটি ঘর ভাড়া নেওয়া হয়েছিল। গেস্ট হাউজের সিসিটিভিতে দেখা গিয়েছে, আদর্শ নিজের ঘর থেকে বেরিয়ে রাতে সঙ্গীদের ঘরে গিয়েছিল। রাতেই সঙ্গীরা গেস্ট হাউজ ছেড়ে বেরিয়ে যায়। পরে শনিবার ঘর থেকে উদ্ধার হয় আদর্শের দেহ। যুবকের দেহ উদ্ধারের পর থেকে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

গভীর রাতে আদর্শ কেন তাঁর সঙ্গীদের ঘরে গিয়েছিল? সেখানে কি হয়েছিল? সঙ্গীরা তাঁকে রেখে কোথায় চলে গেল? একাধিক প্রশ্ন উঠছে। কিন্তু উত্তর মেলেনি। মৃতের ফোনের হদিশ মেলেনি। সেই মোবাইল কোথায় গেল তার খোঁজ চালানো হচ্ছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে শেষ কথা হয়েছিল। বাঙুরে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল আদর্শের। শনিবার দেহ উদ্ধার হয়। কিন্তু আদর্শের নামে ঘর বুকিং করা হয়েছিল। ফলে বাকিদের খোঁজ এখনও মেলেনি। তারা কে ছিল, সেই বিষয়ে পরিবারের পক্ষ থেকে কিছুই বলা যায়নি।

 শুক্রবার রাতে কসবার গেস্ট হাউজে তিনজন উঠেছিলেন। মাঝ রাতে দুজন সেখান থেকে চলে যান। একটি অ্যাপের মাধ্যমে ঘর বুকিং করে গেস্ট হাউজে উঠেছিলেন তিনজন। পুলিশ সূত্রে খবর, মাথায় চোট রয়েছে আদর্শের। একটি আধার কার্ড পাওয়া গিয়েছে। চেকআউটের সময় পেরিয়ে গেলেও কেউ না আসায় গেস্ট হাউজের কর্মচারীরা দরজা নক করেন। কিন্তু দরজা কেউ খোলেননি। সন্দেহ হওয়ায় কর্মচারী খবর দেন হোটেল ম্যানেজারকে। তড়িঘড়ি দরজা ভাঙা হয়। তখনই দেখা যায় ওই যুবকের  দেহ মেঝেতে পড়ে রয়েছে। শরীরে রয়েছে একাধিক আঘাত। আদর্শের সঙ্গে যে মহিলা ও পুরুষ গেস্টহাউজে এসেছিলেন তাঁদের হদিশ পেতে চাইছে পুলিশ। গেস্টহাউসের থেকে বেরিয়ে যাওয়ার সময় ২ জন সঙ্গী আধারকার্ড জমা দিয়েছিল। সেই আধারকার্ড আসল কিনা তার খোঁজ চালানো হচ্ছে।

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

রাজ্যে গোলমালকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা

প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর! পিছিয়ে গেল ‘স্পিরিট’-এর মুক্তি

শুটিংয়ের ফাঁকেই হাসপাতালে অক্ষয় কুমার, চোখে অপারেশন হল নায়কের

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কার্তিক মহারাজের নাম প্রস্তাব করলেন সাধু সন্ন্যাসীদের একাংশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী

ধোনি কি বিদায়ী ম্যাচের অপেক্ষায়? আইপিএলে মাহির ফেরা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য অশ্বিনের

‘DM আঙ্কেল, আমাদের রাস্তাটা বানিয়ে দিন’, খুদের আর্জিতে নড়েচড়ে বসল প্রশাসন