ক্যাম্পাস থেকে উদ্ধার যুবতীর পচাগলা দেহ, হুলুস্থুল কাণ্ড বর্ধমান বিশ্ববিদ্যালয়ে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উদ্ধার যুবতীর পচাগলা দেহ। মঙ্গলবার তা নিয়েই ক্যাম্পাস চত্বরে শুরু হয় উত্তেজনা। তবে প্রথমে সেই দেহটি পুরুষ না মহিলা তা জানা যায়নি । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তাঁরা এসেই ওই দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে ময়নাতদন্তের পর জানা গিয়েছে , ওই দেহটি এক  মহিলার। তবে তাঁর পরিচয় সম্বন্ধে কোন তথ্য প্রকাশ্যে আসেনি।  তবে এই দেহ উদ্ধারের পিছনে খুন না নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে কী ভাবে দেহ এল? সেই নিয়ে দানা বেঁধেছে রহস্য। 

ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। পুলিশ বিশ্ববিদ্যালয়ের কাছে জানতে চেয়েছে গত কয়েক মাসে বিশ্ববিদ্যালয় কিংবা হস্টেল থেকে কোনও ছাত্রী নিখোঁজ ছিল কিনা। তবে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে এই ঘটনা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পড়ুয়াদের মধ্যে। পাশাপাশি এই ঘটনার পর প্রশ্ন উঠেছে পড়ুয়াদের নিরাপত্তা নিয়েও। তবে এখনও পর্যন্ত সুস্পষ্ট ভাবে জানা যায়নি ওই মহিলা আদৌ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কিনা।

এই ঘটনা নিয়ে   বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই দেহ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কোনও কর্মী বা পড়ুয়ার নয় । তাহলে এই দেহ কারা কিভাবে নিয়ে এল? এই নিয়ে উঠছে প্রশ্ন। উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মৃত্যু ঘটনা নিয়ে তোলাপাড় হয়েছিল গোটা রাজ্য। তারপরেই বর্ধমান বিশ্ববিদ্যালয় ঘটলো এমন ঘটনা।  তবে বিশ্ববিদ্যালয়ের  এই পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ট্রেনে বচসার জেরে ব্লেড দিয়ে রেলপুলিশের উপর হামলা, গ্রেফতার বাঙালি অভিনেত্রী

মৃত্যুর কাছে হার মানলেন রাজা সেন, SSKM-এ প্রয়াত বর্ষীয়ান পরিচালক, শোকস্তব্ধ টলিউড

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন ‘লালা’, ল্য়ান্ডফলের পরেই প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

‘গভীর রাত পর্যন্ত একসঙ্গে গল্প করলাম, আর সকালে আশিসদা নেই,’ শোকে স্তম্ভিত ভাই প্রশান্ত

জুম কলে ৯০০ কর্মীর চাকরি খেয়েছিলেন, এখন নিজেই খুঁজছেন ভারতীয় বংশোদ্ভূত সিইও

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

ফের পেনাল্টি মিস মেসির, হেরে গেল ইন্টার মায়ামি

পানমশলার বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার শ্রফ

টুলু মণ্ডল কাণ্ডে গ্রেফতার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল, ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ টাকা-সোনা