আলু ৫ টাকা, ফুলকপি ২০, শীত বিদায় নিতেই স্বস্তির নিশ্বাস মধ্যবিত্তের!কোন সবজির দাম কত কমল?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীত বিদায়ের পথে এগোতেই বাজারদরে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। কয়েক সপ্তাহ আগেও নিত্যপ্রয়োজনীয় সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। বাজারে গিয়ে ক্রেতারা আগের তুলনায় কম দামে শাকসবজি ও ফলমূল কিনতে পারছেন বলে জানিয়েছেন। বিক্রেতাদের কথাতেও মিলেছে একই সুর-সাম্প্রতিক সময়ে সবজির দামে উল্লেখযোগ্য পতন ঘটেছে।

বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজির দাম এখন ৫০ টাকার মধ্যেই রয়েছে। ফুলকপি কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। বাঁধাকপি পাওয়া যাচ্ছে ১০ থেকে ১৫ টাকায়। মটরশুঁটি ও টমেটোর দাম কমে প্রায় ৩০ টাকা কেজিতে দাঁড়িয়েছে। উত্তরবঙ্গের জনপ্রিয় সবজি স্কোয়াশ মিলছে প্রায় ২০ টাকায়। বেগুন বিক্রি হচ্ছে প্রায় ৩০ টাকা কেজি দরে। পেঁয়াজকলির দাম রয়েছে ৩০ থেকে ৪০ টাকার মধ্যে। সবচেয়ে বেশি স্বস্তি মিলেছে আলুর দামে। নতুন আলু পাওয়া যাচ্ছে ৫ থেকে ১০ টাকা কেজিতে এবং লাল আলু প্রায় ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফলে সাধারণ মানুষ এখন কিছুটা স্বস্তিতে বাজার করতে পারছেন। তবে সবজির বাজারে কিছু ব্যতিক্রমও রয়েছে। কাঁচালঙ্কার দাম কেজি প্রতি প্রায় ১০০ টাকা এবং করলার দাম ১২০ টাকার কাছাকাছি রয়েছে, যা এখনও ক্রেতাদের চিন্তায় রাখছে।

ক্রেতাদের মতে, দাম কমলেও সব সবজির দাম আরও কিছুটা কমলে সংসার চালানো সহজ হত। অন্যদিকে বিক্রেতারা জানিয়েছেন, পরিবহণ খরচ এবং শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণে বাজারে সবজি তুলতে খরচ বেড়েছে। তাই খুব কম দামে বিক্রি করা কঠিন। তবে আপাতত বাজারদর স্থিতিশীল রয়েছে এবং কেনাবেচাও ভাল হচ্ছে। শীতের শেষে এই স্বস্তি কতদিন বজায় থাকবে, এখন সেদিকেই নজর সবার।

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে