চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাড়ি বাড়ি নয়, লন্ড্রিতে বসেই চলল ভোটার স্লিপ বিলি, চাঞ্চল্য বারাসতে

নিজস্ব প্রতিনিধি: বারাসাতের ৩ নম্বর ওয়ার্ডের ২২২ নম্বর বুথে ভোটার স্লিপ বিতরণকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বাড়ি বাড়ি স্লিপ দেওয়ার পরিবর্তে একটি লন্ড্রিতে বসেই তা বিলি করছিলেন সংশ্লিষ্ট বিএলও (বুথ লেভেল অফিসার)।

স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে স্লিপ পৌঁছে দেওয়া বাধ্যতামূলক। কিন্তু সেই নিয়ম লঙ্ঘন করা হয়ছে। তা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে কর্মীরা এবং বিএলও-কে ঘেরাও করা হয়। তৃণমূলের আরও অভিযোগ, ওই সময় ঘটনাস্থলে বিজেপি ও সিপিএমের কর্মীরাও উপস্থিত ছিলেন, যা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

যদিও এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিএলও নিজের ভুল স্বীকার করেন। তাঁর দাবি, দ্রুত কাজ শেষ করার জন্য এক জায়গায় বসে স্লিপ বিতরণ করছিলেন,  তবে এটি নিয়মবিরুদ্ধ—তা তিনি মেনে নিয়েছেন। এদিকে বিজেপির পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে, এলাকায় কর্মরত বিএলওদের অনেকেই তৃণমূলের ঘনিষ্ঠ। তাই তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে।

২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে, ততই নজিরবিহীন কড়াকড়ির পথে হাঁটছে Election Commission of India। ভোট প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও ভুয়ো ভোটমুক্ত করতে একাধিক নতুন পদক্ষেপ নিচ্ছে কমিশন।প্রতিটি স্তরেই বাড়ানো হচ্ছে নজরদারি ও স্বচ্ছতা। কমিশনের নয়া নির্দেশ অনুযায়ী, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে সরাসরি ভোটার স্লিপ পৌঁছে দিতে হবে বিএলওদের। তবে শুধু স্লিপ বিলি করলেই দায়িত্ব শেষ নয়। কোন কোন ভোটারকে স্লিপ দেওয়া যায়নি এবং কেন দেওয়া যায়নি—তার বিস্তারিত তথ্য রাখতে হবে প্রিসাইডিং অফিসারের কাছে।

Published by:

Share Link:

More Releted News:

রেখা পাত্রের সমর্থনে বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য, টাকা বিলির অভিযোগে আটক ২

তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে ‘সিপিএম’ বুদ্ধদেব, ভোটারদের কী বলছেন?

ভোটের ডিউটি থেকে অব্যাহতি চাওয়ায় শোকজ নোটিশ! বিপাকে বিশ্বভারতীর একাংশ অধ্যাপক

নিখুঁত টেক্সট ও স্মার্ট ইমেজ, জিপিটি ইমেজ ২.০ নিয়ে এল নতুন চমক

গ্রেফতারি পরোয়ানা নিয়ে কী বললেন কবি শ্রীজাত?

লক্ষ্য ছাব্বিশের ভোট! ২৭ পর্যন্ত বাংলাতেই থাকবেন অমিত শাহ  

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ