কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনবে মমতার সরকার

পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই প্রস্তাব আনা হবে ৭ দিনের মাথায়। জানা গিয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর এই প্রস্তাব আনা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার (STATE GOVT.)। জানা গিয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর এই প্রস্তাব আনা হবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারই এই ধরনের প্রস্তাব প্রথম আনতে চলেছে। 

রাজনৈতিক স্বার্থে বিজেপি শাসিত কেন্দ্র ব্যবহার করছে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিগুলিকে। মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) এই অভিযোগ জানিয়েছেন বারবার। একই অভিযোগ অবিজেপি শাসিত রাজ্যগুলির। প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় এজেন্সিগুলির অতি তৎপরতা নিয়ে। যদি তদন্তই লক্ষ্য হয়, তবে বিভিন্ন অভিযোগ থাকা সত্ত্বেও সেই তদন্তে কেন অভিযুক্ত বিজেপি নেতাদের ডাকা হচ্ছে না, উঠছে সেই প্রশ্নও। তাই অবশেষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই প্রস্তাব আনা হবে ৭ দিনের মাথায়। এদিন তিনি বলেন, ইনকাম ট্যাক্স, ইডি এবং সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কেন্দ্র সরকার। এমনকি আঙুল তোলা হয়েছে নির্বাচন কমিশনের দিকেও।

জানা গিয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর অধিবেশনের পরে তৃণমূল বিধায়কদের একটি বৈঠক হবে। পরিষদীয় দল সূত্রে খবর, সবুজ শিবিরের সমস্ত বিধায়কদের উপস্থিত থাকতে বলা হয়েছে। জানা গিয়েছে সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে নিন্দা প্রস্তাবের দিন সমস্ত বিধায়ক উপস্থিত থাকেন।

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?