Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আমাদের নোট ছাপানোর কারখানা নেই’, মহার্ঘ ভাতার আন্দোলনকারীদের বার্তা মানসের

আন্দোলনকারীরা বাংলায় আন্দোলন না করে দিল্লি গিয়ে আন্দোলন করুন ও রাজ্যের বকেয়া টাকা উদ্ধার করে নিয়ে আসুন - ডিএ আন্দোলনকারীদের বার্তা মানসের।

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীবারে সরকারি মঞ্চে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ঘোষণা করেছেন আগামী নতুন বছরের প্রথম মাস থেকেই রাজ্যের সরকারি কর্মচারীরা(West Bengal State Government Employees) অতিরিক্ত ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা(DA) পাবেন। অর্থাৎ তাঁরা মোট ১০ শতাংশ হারে এই ভাতা পাবেন। কিন্তু মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি হয়নি মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলনকরা রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ। এদিন অর্থাৎ শুক্রবার তাঁদেরই নিশানা বানালেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারি ফেডারেশনের চেয়ারম্যান তথা রাজ্যর মন্ত্রী মানস ভুঁইয়া(Manas Bhnuiya)। তিনি একদিকে যেমন জানিয়েছেন, রাজ্য সরকারের টাকা ছাপাবার মেশিন নেই, তেমনি বার্তা দিয়েছেন, আন্দোলনকারীরা বাংলায় আন্দোলন না করে দিল্লি(New Delhi) গিয়ে আন্দোলন করুন ও রাজ্যের বকেয়া যে টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে তা উদ্ধার করে নিয়ে আসুন।  

বৃহস্পতিবারই রাজ্যের সরকারি কর্মচারিদের জন্য আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর তাই তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারিদের সংগঠন পশ্চিমবঙ্গ কর্মচারি ফেডারেশনের তরফে মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য তাঁকে ধন্যবাদ জ্ঞাপনের একটি সভার আয়োজন করা হয়। সেখানেই এদিন গিয়েছেন মানস। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর স্বাভাবিকভাবেই খুশি ফেডারেশন। কিন্তু, শুক্রবার সকাল থেকেই নবান্ন বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। পাশাপাশি সরকারি কর্মচারি পরিষদ, ইউনিটি ফোরামের মতো সংগঠনের তরফে স্পষ্ট বার্তা, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে তাঁদের আইনি লড়াই চলবে। সেই সবের মধ্যেই মুখ খুলেছেন মানস ভুঁইয়া।

মানসবাবু এদিন জানান, ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্র তালগাছ। আর আমরা একটা মাঝারি গাছ। রাজ্য সাধ্যমতো করছে। কেন্দ্রের কাছে রিজার্ভ ব্যাঙ্ক রয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী রয়েছে। ইচ্ছে হলেই নোট ছাপিয়ে ফেলে। আমাদের নোট ছাপানোর কারখানা নেই! তাছাড়া মহার্ঘ ভাতা ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃসমা। তিনি সহানুভূতির সঙ্গে বিষয়টি দেখছেন। আমাদের উচিত তাঁকে সাহায্য করা, সরকারকে সাহায্য করা। সরকারের পাশে দাঁড়ানো। কর্মীদের প্রতি সংবেদনশীল মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কর্মীদের জন্য কাজ করতে মুখিয়ে থাকেন। সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব এখানে আন্দোলন না করে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। কেন্দ্র যে ১ লাখ ১৫ হাজার কোটি টাকার বঞ্চনা করে রেখেছে সেই অর্থ আদায়ের জন্য দিল্লিতে গিয়ে তাঁবু টাঙিয়ে টাকাটা দাবি করেন তাহলে আমরা খুশি হব।’

১৫ মিনিটে পুর ভরা টমেটো, সহজ রেসিপিতে বদলে যাবে দুপুরের খাবারের স্বাদ

আসানসোল দক্ষিণ থানার ওসিকে ক্লোজ, দায়িত্বে বিশ্বজিৎ মুখোপাধ্যায়

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’

সোনা-রুপোর বাজারে বড় ধস! এক ধাক্কায় কতটা কমল দাম? জানুন আপডেট

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ, বিশ্বকাপে জায়গা পাওয়া ঘিরে বাড়ল অনিশ্চয়তা

কেরলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সন্তোষ নায়ার

মমতার কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পোড়ানো হল স্কুটার

পরিচারিকা থেকে MLA, জানুন বিজেপির কলিতা মাঝির অনুপ্রেরণামূলক যাত্রার গল্প

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১