সোমবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির কী পূর্বাভাস, জানাল আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তরপূ্র্ব মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত যে অক্ষরেখাটি বিস্তৃত ছিল, সেটি উত্তরপূর্ব রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি পশ্চিম ঝাড়খণ্ড ও তার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হবে বলে মনে করা হচ্ছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টিপাত হবে। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিঙ, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। শনিবার শুধু কোচবিহার জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে সোমবার বৃষ্টিপাতের মাত্রা কিছুটা কমতে পারে। তবে সেদিন দার্জিলিঙ ও আলিপুরদুয়ারে তুলনামূলকভাবে বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পাঁচটি জেলা হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম। সোমবার পর্যন্ত এই সব জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে বলে মনে করা হচ্ছে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত