চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আগামিকাল থেকেই বৃষ্টি, দেখে নিন কোথায় কোথায়…

নিজস্ব প্রতিনিধি: তীব্র দাবদাহে ওষ্ঠাগত প্রাণ। তবে স্বস্তি মিলতে পারে এবার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামিকাল থেকেই হবে বৃষ্টিপাত (RAIN FALL)।

হাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, দক্ষিণবঙ্গের যে সকল জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে, তা চলবে আগামিকাল পর্যন্ত। দক্ষিণের বাকি জেলাগুলিতে সাধারণ তাপ প্রবাহ থাকবে। আগামিকাল বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণাতে। তবে হালকা বৃষ্টিপাত।

জানা গিয়েছে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় সাধারণ তাপপ্রবাহ থাকবে  আগামিকাল পর্যন্ত। ২২ তারিখ বেলা তিনটে পর্যন্ত পশ্চিম বর্ধমান, বাঁকুড়া সহ একাধিক জেলায় সাধারণ তাপপ্রবাহ থাকবে। ২২ তারিখ থেকেই তাপপ্রবাহ থেকে রাজ্যবাসী সাময়িক ভাবে স্বস্তি পাবে।

চলতি মাসের ২৩ ও ২৪ তারিখ কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা’র সর্বত্র বৃষ্টিপাত হবে না। হবে বিক্ষিপ্ত কিছু জায়গায়। বৃহস্পতিবার কলকাতায় বেলা আড়াইটা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। দমদম ও সল্টলেকের তাপমাত্রা ছিল ৪১.২।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামিকাল থেকে বেশ কিছুদিন উত্তরের পাঁচ জেলায় রোজ বৃষ্টিপাতের সম্ভাবনা। ২২, ২৩ এবং ২৪ তারিখ উত্তরের বেশ কিছু জায়গায় রয়েছে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। উল্লেখ্য, আজ কালিম্পংয়ে হয়েছে বৃষ্টিপাত। 

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ