Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১১ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি, আবেদনের দিনক্ষণ জেনে নিন

২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণ পরীক্ষাথীরা আবেদন করতে পারবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে যখন তোলপাড় গোটা রাজ্য, ঠিক তখনই রাজ্যের ১১ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ নিয়ে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী ২১ অক্টোবর থেকেই অনলাইনের মাধ্যমে ওই বিপুল পরিমাণ শূন্যপদে নিয়োগের জন্য আবেদন জানানো যাবে। ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণ পরীক্ষাথীরা আবেদন করতে পারবেন।

গত কয়েক মাস ধরেই শিক্ষক নিয়োগ বিতর্কে দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য। কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানিক ভট্টাচার্যকে অপসারিত করেছে হাইকোর্ট। নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম পাল। দায়িত্ব নিয়েই তিনি ঘোষণা করেছিলেন প্রতি বছর টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত ২৬ সেপ্টেম্বর এক সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি ঘোষণা করেন, ‘আগামী ১১ ডিসেম্বর রাজ্যের ১১ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষা নেওয়া হবে। টেট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন শুরু হবে দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোর পরেই।’ এদিন বিকেলেই ১১ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেন পর্ষদের সম্পাদক রত্না চক্রবর্তী বাগচী। বিজ্ঞপ্তিতে কারা-কারা শিক্ষক পদে নিয়োগের চাকরিতে বসতে পারবেন তা জানানো হয়েছে। ক্যাটেগরি ও মিডিয়াম ভিত্তিক শূন্যপদের বিস্তারিত বিবরণ ১৪ অক্টোবরের পরে ঘোষণা করা হবে।

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

মঙ্গলে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্সে ৫০৩ পয়েন্ট পতনে চাপে বিনিয়োগকারীরা

চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

প্রেমের সমস্যা সমাধানের নামে পোশাক খুলতে বাধ্য করা হল মহিলাকে, তারপর যা ঘটল…

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের