বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত নবান্নের

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত নবান্নের।

Share:

নিজস্ব প্রতিনিধি: দারুণ উদ্যোগ! রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত নবান্নের। প্রভিডেন্ট ফান্ড পরিচালনায় এবার একটি অভিন্ন অ সুনির্দিষ্ট আইনি পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই লক্ষ্যে কলকাতা গেজেটে প্রকাশিত হয়েছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি লজ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’। প্রস্তাবিত এই বিলের অংশ হিসেবে গৌড়বঙ্গ, প্রেসিডেন্সি, রবীন্দ্রভারতী, কাজীনজরুল, আলিপুরদুয়ার, কন্যাশ্রী-সহ রাজ্যের মোট ২১টি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের প্রভিডেন্ট ফান্ডে বড় পরিবর্তন আনা হবে।

সংশোধিত নিয়ম অনুযায়ী, এখন থেকে সবকটি বিশ্ববিদ্যালয়ের প্রভিডেন্ট ফান্ড পরিচালিত হবে ‘ওয়েস্ট বেঙ্গল নন-গর্ভমেন্ট এডুকেশন ইনস্টিটিউশন এন্ড লোকাল অথরিটিজ (Control of Provident Fund of Employees) Act, 1983’-এর বিধান অনুসারে। আর বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল সংশ্লিষ্ট ধারা অনুসারে প্রভিডেন্ট ফান্ড পরিচালনা করবে। প্রয়োজনে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করবে। এই বিলের প্রধান লক্ষ্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্যে আলাদা আলাদা নিয়মের বদলে রাজ্যজুড়ে একটি সমরূপ বা অভিন্ন আইনি ব্যবস্থা চালু করা।

সেই লক্ষ্য নিয়েই এই নিয়মে আনা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ডগুলি। তবে বিলটি কার্যকরের আগে রাজ্য অর্থ দফতরের সঙ্গে পরামর্শের প্রয়োজন। সেইমতো বাজেট সংক্রান্ত আনুষাঙ্গিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আর রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে বিশ্ববিদ্যালয়গুলির প্রভিডেন্ট ফান্ড-সক্রান্ত দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা কেটে যাবে বলে অনেকেই আশাবাদী। আর রাজ্য পরিচালিত ২১টি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থাপনা আরও শৃঙ্খলিত হবে বলে আশা করা হচ্ছে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

ঘুমন্ত অবস্থায় সিমেন্টের ব্লক দিয়ে স্ত্রী ও তিন কন্যাকে মাথা থেঁতলে খুন করল পাষণ্ড স্বামী

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

ব্যাঙ্ক কর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই, শিহরে ওঠা দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস

কী কাণ্ড! সবজি কেনার ফাঁকে মহিলা বিক্রেতাকে চুমু, ঘটনায় শোরগোল চন্দ্রকোণায়

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

৫৮ বছর বয়সে ১০০ কেজি ভারোত্তোলন, তাক লাগিয়ে দিলেন প্রেসিডেন্ট

জমি দুর্নীতি মামলায় আট দিনের পুলিশি হেফাজতে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, চরম সিদ্ধান্ত নিল দশম শ্রেণির ছাত্রী