পাহাড়ে এবার কর্মসংস্থান, হোম ট্যুরিজমের ওপর বিশেষ নজর নবান্নের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হোম ট্যুরিজমকে লক্ষ্য করেই উত্তরবঙ্গে এবার কর্মসংস্থানের সুযোগ করতে চলেছে রাজ্য সরকার। সামনেই রয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। আর সেখানেই রাজ্যের পাহাড়ি অঞ্চলের হোম–স্টে’র সাফল্য তুলে ধরা হবে শিল্পপতিদের সামনে। সেইজন্যই উত্তরবঙ্গের উন্নয়ন করতে একাধিক পদক্ষেপ করতে চলেছে রাজ্য পর্যটন দপ্তর।

এই নিয়ে নবান্নের তরফে পাহাড়ি হোম–স্টেগুলিতে ঠিকঠাক পরিকাঠামো রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয় এই বিষয়ের ওপর নজর রাখতে শীঘ্রই সমীক্ষার কাজ শুরু করে দেবে রাজ্য প্রশাসন। এই মর্মে শুক্রবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রাক–প্রস্তুতিতে শিল্পকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, এবার থেকে বাংলার হোম- স্টে গোটা দেশে ‘রোল মডেল’ হয়ে উঠেছে। আর তাতেই বাংলা জুড়ে হচ্ছে কর্ম সংস্থান।

পরিসংখ্যান অনুসারে, বর্তমানে বাংলায় মোট হোম–স্টে র সংখ্যা ২১৯৮টি। আর সেগুলি মূলত কালিম্পং , দার্জিলিং পাহাড়, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের এলাকাগুলি। এরমধ্যে দার্জিলিং জেলায় রয়েছে ৩১০টি। আলিপুরদুয়ার জেলায় ৫৯টি এবং জলপাইগুড়িতে ১৩৮টি হোম স্টে রয়েছে। আর তাতেই ৪০–৫০ হাজার মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করেন এই হোম স্টে গুলিতে। তাই এই আবহে কর্মসংস্থান বাড়াতে হোম–স্টে’র উপরে বাড়তি গুরুত্ব দিতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রেস্তোরাঁয় খেতে যাওয়াই কাল! গাড়ির কাচ ভেঙে কোটি টাকার গয়না চুরি, চাঞ্চল্য দিল্লিতে

দাম বাড়ল অটোর এলপিজির, ভাড়া বৃদ্ধির আশঙ্কা

সাতসকালে ভয়াবহ ঘটনা! বাড়ির সামনে পড়ে রয়েছে প্রৌঢ়ার রক্তাক্ত দেহ, চাঞ্চল্য হাসনাবাদে

৪০ লক্ষের প্যাকেজেও গলল না মন! রাহুল গান্ধির জন্য পাত্রকে বিয়েতে ‘না’ তরুণীর

নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে গাড়ি, চাকা খুলে দুর্ঘটনা! নিউটাউনে গ্রেফতার ৩

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

‘লভ্যাংশের ১০ শতাংশ চাই’, স্পিরিট থেকে কেন বাদ পড়েন দীপিকা, আসল কারণ প্রকাশ্যে

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরে কোথায় কোথায় দুর্যোগ?

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

আলাস্কায় চার্টার বিমান ভেঙে মৃত্যু ৮ আরোহীর

হিজবুল্লাহর বিরুদ্ধে আমেরিকার বড় পদক্ষেপ, ১০ জনের উপর নতুন নিষেধাজ্ঞা

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭