স্বাধীনতা দিবসের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বাধীনতা দিবসে বৃষ্টির ভ্রুকুটি বাংলায়। নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরে গেলেও দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গে এখনই পুরোপুরি কাটছে না দুর্যোগের আশঙ্কা। শনিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি থাকবে। সোমবার ও মঙ্গলবার দু-এক জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হলেও নতুন করে বড় কোনও সতর্কতা নেই। তবে উত্তরবঙ্গে অবশ্য স্বস্তি নেই। শনিবার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।

আরও পড়ুনঃ ১৫ অগস্টে বাড়ির ছাদে পতাকা তুলবেন? বাস্তু মতে কোথায় রাখলে শুভ, জেনে নিন

রবিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। রবিবার ও সোমবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে। নিম্নচাপের প্রভাবে উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর। শনিবার বিকেল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাংলা ও ওড়িশা উপকূলেও জারি রয়েছে সতর্কতা। কলকাতাতেও আজ ও আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা।

সুশান্ত সিং রাজপুত মামলার তদন্তে এবার রাষ্ট্রপতি সম্মান পেলেন নূপুর প্রসাদ

৮০ তম স্বাধীনতা দিবসে মোদির মাথায় লাল পাগড়ি, প্রতি বছর কেন বদলায় প্রধানমন্ত্রীর সাজ?

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

১২ মিনিট নয় টিভিতে যতক্ষণ খুশি চলবে বিজ্ঞাপন, নির্দেশ কেন্দ্রের

রেড রোডে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

স্বাধীনতা দিবসের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল