৮০ তম স্বাধীনতা দিবসে মোদির মাথায় লাল পাগড়ি, প্রতি বছর কেন বদলায় প্রধানমন্ত্রীর সাজ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ৮০ তম স্বাধীনতা দিবসে এক দিকে যখন লালকেল্লার প্রাচীর থেকে দেশবাসীর উদ্দেশে বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অন্য দিকে তাঁর পোশাকেই যেন ধরা পড়ল ভারতের বহুরঙা সংস্কৃতির ছবি। মাথায় উজ্জ্বল লাল পাগড়ি, পরনে সাদা কুর্তা ও বাদামি জ্যাকেট। বুকপকেটে গেরুয়া, সাদা ও সবুজ রুমাল। লালকেল্লার মঞ্চে মোদির এই সাজ নজর কাড়ল উপস্থিত সকলের। টানা ১৩তম বার স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার দিনেও তাঁর পাগড়িতে ফিরে এল দেশের মাটির সঙ্গে জড়িয়ে থাকা এক ঐতিহ্য।

এ দিনের পাগড়িতে ছিল রাজস্থান ও গুজরাতের বিখ্যাত বাঁধনী শিল্পের ছোঁয়া। কাপড়ের ছোট ছোট অংশ সুতো দিয়ে বেঁধে তার পর রং করা হয় এই পদ্ধতিতে। সুতো খুলে দিলে কাপড়ের গায়ে ফুটে ওঠে অসংখ্য ছোট বিন্দু ও নকশা। লাল, হলুদ, সবুজ, নীল ও গেরুয়া-বাঁধনীতে এই রংগুলির ব্যবহার বিশেষ ভাবে দেখা যায়। রাজস্থানে পাগড়ি শুধু মাথার পোশাক নয়। তা সম্মান, গৌরব ও পরিচয়ের প্রতীক। বিয়ে, ধর্মীয় অনুষ্ঠান কিংবা অতিথি বরণেও পাগড়ি পরানোর রীতি রয়েছে।

আরও পড়ুনঃ ‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসে মোদির পাগড়ি পরার ধারাও বেশ কয়েক বছরের। প্রতি বছর তাঁর সাজে উঠে এসেছে ভারতের কোনও না কোনও প্রান্তের ঐতিহ্য।

২০২৫: গেরুয়া পাগড়ি, সাদা কুর্তা-চুড়িদার ও গেরুয়া জ্যাকেট।

২০২৪: রাজস্থানি লহরিয়া নকশার পাগড়ি ও হালকা নীল জ্যাকেট।

২০২৩: হলুদ, সবুজ ও লাল রঙের বাঁধনী পাগড়ি।

২০২২: লাল নকশা-খচিত গেরুয়া পাগড়ি।

২০২১: ক্রিম ও গেরুয়া রঙের পাগড়ি।

২০২০: গেরুয়া পাড়ের সাদা কাপড়ে মুখ ঢাকা ছিল বিশেষ আকর্ষণ।

২০১৯: কমলা ও সবুজ রঙের রাজস্থানি পাগড়ি।

২০১৮: লাল ও গেরুয়া রঙের পাগড়ি।

২০১৭: হলুদ, কমলা ও লাল রঙের পাগড়ি।

২০১৬: গোলাপি, হলুদ ও কমলা রঙের বাঁধনী পাগড়ি।

২০১৫: সর্ষে রঙের পাগড়িতে লাল, সবুজ ও গোলাপি ছোঁয়া।

২০১৪: প্রথম স্বাধীনতা দিবসের ভাষণে লাল যোধপুরি বাঁধনী সাফা, সঙ্গে সবুজ ঝুল।

স্বাধীনতা দিবসে গরম ভাতের সঙ্গে বানিয়ে ফেলুন রুই মাছের ডিমের ভাপা

স্বাধীনতা দিবসে ঘরেই বানান তেরঙা পোলাও, রইল সম্পূর্ণ রেসিপি

ব্রাউনি খেলেই টাক মাথা ভরে যাবে চুলে, সহজেই বানিয়ে ফেলুন এই বিশেষ পদ

আমেরিকার মিশিগানে বন্দুকবাজের তাণ্ডবে হত ৫, পুলিশের গুলিতে খতম সন্দেহভাজন

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

১২ মিনিট নয় টিভিতে যতক্ষণ খুশি চলবে বিজ্ঞাপন, নির্দেশ কেন্দ্রের

স্বাধীনতা দিবসের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল