আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহিলা ভোট কর্মী পরিচালিত বুথে লাইন দিয়ে ভোট দিলেন মানুষ

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন দফায় দফায় গন্ডগোল, খুনখারাপির ঘটনা ঘটছে তখন উল্টো চিত্র দেখা গেল উত্তর দিনাজপুর রায়গঞ্জ ব্লকে। সাধারণ ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন লাইনে দাঁড়িয়ে। আর বুথ পরিচালনা করছেন মহিলা ভোট কর্মীরা।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের কর্ণজোড়া স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ের ২৯৩ নম্বর বুথে দেখা গেল সকাল থেকে অবাধে চলছে ভোটগ্রহণ। বুথের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব সামলাচ্ছেন যিনি, তিনি মহিলা। শুধু তাই নয় বাকি ভোটকর্মীরাও সবাই মহিলা। মহিলা ভোট কর্মী দ্বারা পরিচালিত বুথ হওয়ায় এই ভোটকেন্দ্রে শনিবার সকাল থেকেই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

রায়গঞ্জে জেলা প্রশাসনিক ভবনের কাছে থাকা এই ভোটকেন্দ্রকে ঘিরে ভোটারদের মধ্যেও উৎসাহ তৈরি হয়েছে। শনিবার সকাল থেকেই সাতটা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। ভোট শুরুর আগে থেকেই ভোটাররা লাইন দিয়েছেন তাড়াতাড়ি ভোট দিয়ে বাড়ি ফেরার জন্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইন আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হয়।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলকোটে ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ১ ব্যক্তির মৃত্যু

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

গঙ্গায় স্নান করতে নেমেই বিপত্তি! মর্মান্তিক পরিণতি কিশোরের

১০০ বছরের পুরনো মহাকাল মন্দিরে,চারিদিকে সবুজের সমাহার,নেই শহরের কর্মব্যস্ততা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ