জমা জলে বিপত্তি, বেলঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শ্রমিক

দমদমের পর বেলঘরিয়া। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ু হল এক শ্রমিকের। গত এক সপ্তাহ ধরে একটানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: দমদমের পর বেলঘরিয়া। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ু হল এক শ্রমিকের। গত এক সপ্তাহ ধরে একটানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। ফলে একাধিক এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। বৃষ্টি কিছুটা কমলেও জল নামেনি বহু জায়গায়। এই পরিস্থিতিতে বেলঘরিয়ার টেক্সমেকো (Texmaco) কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ু হল সোনা রায় নামে এক শ্রমিকের।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে টেক্সমেকো কারখানায় কাজে গিয়েছিলেন সোনা রায় নামে ওই শ্রমিক। কারখানা চত্বরে জমা জল সরানো যায়নি এদিনও। আর তাতেই তড়িদাহত হয়ে মৃত্য়ু হয়েছে তাঁর। সহকর্মীরাই তাঁকে উদ্ধার করে বিটি রোডের ধারে ইএসআই হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্য়রত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর কারখানার শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান।

ঘটনার খবর জানাজানি হতেই তাঁর দেহ নিয়ে কারখানায় ফিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অন্যান্য শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, জোর করে জমা জলের মধ্যেও কাজ করানো হচ্ছে। তার জন্যই এই বিপদ হল। কারখানা চত্বরে দেখা গিয়েছে বিস্তর এলাকায় জল জমে রয়েছে। এরমধ্য়েই চলছে কাজ। বেলঘরিয়ার ওই কারখানায় রেলের ওয়াগন তৈরি হয়। সোনা রায়ের মৃত্য়ুর ঘটনা নিয়ে এ পর্যন্ত মোট ৮ জনের মৃত্য়ু হল।

বিজয় সরকারের বড় জয়! কারুর পদপিষ্টে নিহতদের পরিবারের চাকরি বহাল রাখল সুপ্রিম কোর্ট

নেপালি তরুণীকে বিয়ে, ইসলামাবাদের নির্দেশে বাংলাজুড়ে ISI ঘাঁটি গড়ার চেষ্টায় ছিল পাকচর রানা

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী