মেট্রোর সামনে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা, পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল যুবকের

দুপুর পৌনে একটা নাগাদ আপ মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে পড়েন এক যুবক। তবে লাইনে পড়েননি। পড়েছিলেন লাইনের ধারে, তাই রক্ষে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের প্রথম দিনেই আত্মহত্যার চেষ্টা। শুক্রবার দুপুর নাগাদ মেট্রোর (Metro) সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে এক অভিযুক্ত। ঘটনাটি ময়দান মেট্রো স্টেশন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে স্টেশন চত্ত্বর জুড়ে। আত্মহত্যার চেষ্টা করলেও প্রাণে বেঁচে গিয়েছেন যুবক। ঘটনার জেরে ব্যাহত মেট্রো পরিষেবা।

পয়লা বৈশাখ মানেই উৎসব- অনুষ্ঠান সহ দিনভর নানা রকমের পরিকল্পনা। সেই মতো মেট্রো স্টেশনেও ছিল মানুষের ঢল। হঠাৎ ঘটে গেল দুর্ঘটনা। শুক্রবার দুপুর নাগাদ চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা (Suicide) করতে যায় এক যুবক। জানা গিয়েছে, দুপুর পৌনে একটা নাগাদ আপ মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে পড়েন এক যুবক। তবে লাইনে পড়েননি। পড়েছিলেন লাইনের ধারে, তাই রক্ষে। সঙ্গে সঙ্গে স্টেশনের দায়িত্বে থাকা মেট্রো পুলিশ ও আধিকারিকরা ছুটে গিয়ে উদ্ধার করেন ওই যুবককে। তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। এই ঘটনার ফলে ময়দানে মেট্রো পরিষেবা ব্যহত হয়। যাত্রীদের দুর্ভোগের কথা মাথায় রেখে আংশিক রুট চালু ছিল। কবি সুভাষ থেকে মাঝে মাঝে মেট্রো চালানো হয়েছিল রবীন্দ্র সদন পর্যন্ত। অন্যদিকে অবশ্য দক্ষিণেশ্বর- পার্কস্ট্রিট রুটে স্বাভাবিকছিল পরিষেবা।

শেষ পাওয়া খবর অনুযায়ী, এখন স্বাভাবিক মেট্রো পরিষেবা। ওই যুবকের চিকিৎসা চলছে হাসপাতালে। তবে এখনও পর্যন্ত যুবকের নাম, পরিচয়, ঠিকানা জানা যায়নি। কেন আত্মহত্যা করতে চেয়েছিল ওই যুবক, জানা যায়নি তাও। তাঁকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। এই ঘটনায় বছরের প্রথমদিনেই নাকাল হতে হল মেট্রো যাত্রীদের। ঘটনায় স্টেশন চত্ত্বর জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।  

 

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক