চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Apple AirPods এবার শরীরের তাপমাত্রাও মাপবে

নিজস্ব প্রতিনিধি: বিখ্যাত মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপল (Apple) স্মার্ট ওয়াচ বা ঘড়ি বাজারে এনে আগেই বাজিমাত করেছিল। একাধিক সুবিধাযুক্ত ওই স্মার্ট ওয়াচের জনপ্রিয়তা এখন তুঙ্গে। এবার সংস্থা তাঁদের এয়ারপডগুলিতেও (AirPods) স্বাস্থ্য সংক্রান্ত একাধিক সুবিধা রাখার চেষ্টা করছে। সবকিছু ঠিকঠাক এগোলে এবার অ্য়াপল এয়ারপড শরীরের তাপমাত্রা, শ্রবণশক্তি এবং শরীররে ভঙ্গি পর্যবেক্ষণ করবে। অদূর ভবিষ্যতে অ্যাপল এয়ারপডে গান শোনা ছাড়াও একাধিক সুবিধা পেতে চলেছেন গ্রাহকরা।

অ্যাপল পরিকল্পনা করছে তাঁদের স্মার্ট ওয়াচের পাশাপাশি অন্যান্য ডিভাইসগুলিতেও স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বৈশিষ্ট যুক্ত করতে চাইছে। তাঁদের প্রথম পছন্দ এয়ারপডগুলিকে কাজে লাগানো। অপরদিকে আইফোনের (iPhone) সাহায্যে ডিপ্রেশন এবং কগনিটিভ ডিক্লাইন নির্ণয় করার চেষ্টাও করছে অ্যাপল। তাঁদের স্মার্ট ওয়াচে ইতিমধ্যেই বিভিন্ন সেন্সর যুক্ত করা হয়েছে। যার সাহায্য়ে রক্তচাপ, তাপমাত্রা, ঘুমের মান, রক্তের অক্সিজেন এবং রক্তের শর্করার পরিমান পর্যবেক্ষণ করতে পারে অ্যাপল স্মার্ট ওয়াচ। এছাড়াও অ্যাপল ওয়াচ সর্বশেষ সিরিজে (সিরিজ-৭) একটি নতুন মাইন্ডফুলনেস অ্যাপ যুক্ত করা হয়েছে। যা ঘুমের সময়ে শ্বাসযন্ত্রের হার ট্র্যাকিং করতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

প্রতিদিন ইয়ারবাড ব্যবহার করছেন, জানেন এর দীর্ঘমেয়াদি প্রভাব কী?

PAN Card আবেদনের নিয়মে বদল, করতে হবে নতুন ৪ ফর্ম পূরণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ