রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণায় দুলে উঠল শেয়ার বাজার, পড়ল সূচক

সূচক পড়ল হাজার পয়েন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আচমকা সাংবাদিক সম্মেলন করে রেপোরেট বৃদ্ধি এবং খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির বার্তা দেওয়ায় শেয়ার বাজারে ধস নামল। এই খবর যখন লেখা হচ্ছে, সেই সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক হাজার পয়েন্ট নেমে যায়। সূচক দাঁড়ায় ৫৫, ৯৫০ পয়েন্ট। সূচক পতনের সাক্ষী ছিল নিফটিও।

এই খবর লেখার সময় নিফটির সূচক ২০০ পয়েন্ট ২০০ পয়েন্ট কমে দাঁড়ায় ১৭, ৮০০ পয়েন্টে। এদিন যে সব সংস্থার শেয়ার আচমকা পতনের মুখ দেখল, সেই সংস্থাগুলি হল বাজাজ ফাইনান্স সার্ভিস, বাজাজ ফাইনান্স, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, টাইটান, হিন্দুস্তান ইউনিলিভার, এইচডিএফসি ব্যাঙ্ক, সারফার্মা। তবে পাওয়ার গ্রিড, এনটিপিসি কিছুটা হলেও লাভের মুখ দেখেছে।

বুধবার আরবিআইয়ের গভর্নর সাংবাদিক সম্মেলন করবেন-  সেই ঘোষণা পাঁচকান হতেই নানা প্রান্ত থেকে শুরু হয় জল্পনা। কারণ, এই সাংবাদিক সম্মেলন ছিল অপ্রত্যাশিত। তাই, আরবিআইয়ের গভর্নর কী বক্তব্য় রাখেন সে দিকে নজর ছিল সকলের। আচমকা রেপোরেট ও সেই সঙ্গে ইএমআই-তে সুদের হার বৃদ্ধির কথা ঘোষণা করতেই মধ্যবিত্ত রীতিমতো চিন্তায় পড়ে যায়। আরবিআইয়ের গভর্নর এও বলেন, আগামীদিনে মুদ্রাস্ফীতি ও খাদ্যপণ্যের দাম বাড়বে। 

বুধবার ভারতীয় জীবন বিমা নিগম বাজারে আনে আইপিও। অনেকেই ধরে নিয়েছিলেন, শেয়ার বাজার চাঙ্গা থাকবে। কিন্তু বাজার সকাল বেলা থেকেই ছিল মন্দা। আর দুপুরে আরবিআইয়ের গভর্নরের ঘোষণায় শেয়ার সূচক এক ধাক্কায় অনেকটাই পড়ে যায়। বাজার খোলা থাকবে আরও কিছুক্ষণ। ফলে, সূচক আরও পড়বে সে ব্যাপারে নিশ্চিত তথ্যভিজ্ঞ মহল। 

আরও পড়ুন দুঃসংবাদ, বাড়ি-গাড়ির EMI-তে বাড়তি টাকা গুনতে হবে গ্রাহকদের

সিনেমা হলের ভিতরে তরুণীকে হেনস্থা, প্রতিবাদ করতেই স্বামীকে মারধর, কসবায় গ্রেফতার ৬

খাম নিয়ে দড়ি টানাটানি, শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ISF

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

কোচিং সেরে ফেরার পথে বাইক থামিয়ে সঙ্গীর সামনেই তরুণীকে যৌন হেনস্থা, ভয়ঙ্কর ভিডিও রইল

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি

ডায়েট করছেন? তবুও খেতে পারেন ফ্রেঞ্চ টোস্ট, জেনে নিন স্বাস্থ্যকর রেসিপি

লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে