দুঃসংবাদ, বাড়ি-গাড়ির EMI-তে বাড়তি টাকা গুনতে হবে গ্রাহকদের

চার টাকা থেকে এক ধাক্কায় ৪ টাকা ৪০ পয়সা করা হয়েছে সুদের হার।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: একেই বলে মড়ার উপরে খাঁড়ার ঘা। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে নাভিঃশ্বাস আম আদমির। তার মধ্যেই বিভিন্ন ব্যাঙ্ককে দেওয়া ঋণের উপরে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। চার টাকা থেকে এক ধাক্কায় ৪ টাকা ৪০ পয়সা করা হয়েছে সুদের হার। আর ওই সিদ্ধান্তের ফলে বাড়ি-গাড়ি সহ নানা ঋণের ক্ষেত্রে বাড়তি সুদ গুনতে হবে সাধারণ মানুষকে। সেক্ষেত্রে এক ধাক্কায় মাসিক কিস্তির (ইএমআই) পরিমাণ অনেকটাই বাড়বে। আরবিআইয়ের সিদ্ধান্তের পরেই হুড়মুড়িয়ে পড়ছে শেয়ারবাজার। মাত্র কয়েক মিনিটের মধ্যেই হাজার সূচক খুঁইয়েছে সেনসেক্স।

অক্ষয় তৃতীয়ার পরের দিন বুধবার আচমকাই জরুরি বৈঠকে বসে আরবিআইয়ের  মুদ্রা নীতি কমিটি। ওই বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। সাংবাদিক বৈঠকে তিনি জানান, ‘রেপো রেট শূন্য দশমিক ৪০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বিভিন্ন ব্যাঙ্ক কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে ৪ টাকা সুদে ঋণ পায়। এদিন থেকেই সেই সুদের হার বেড়ে দাঁড়াচ্ছে ৪ টাকা ৪০ পয়সা।’ অর্থা‍ৎ আরবিআই রেপো রেট বাড়ানোর ফলে অন্যান্য ব্যাঙ্কগুলি গ্রাহকদের কাঁধেই বাড়তি সুদের বোঝা চাপাবে। সেক্ষেত্রে গাড়ি-বাড়ি সহ অন্যান্য ঋণ আরও মহার্ঘ হয়ে উঠবে এবং ইএমআইতে বাড়তি টাকা গুনতে হবে গ্রাহকদের।

বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, আরবিআইয়ের এই সিদ্ধান্তে কার্যত বাড়ি ও গাড়ি বিক্রি ক্ষেত্রে ব্যাপক মন্দা দেখা দিতে পারে। কেননা, রেপো রেট বাড়ানোর পাশাপাশি মুদ্রাস্ফীতি আরও চড়বে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আরবিআই গভর্নর। বিসেষ করে খাদ্যপণ্যের মূল্য আরও বাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। ফলে সংসার চালিয়ে যারা শখ মেটাতে গাড়ি কেনার দিকে ঝোঁকেন, তাঁদের সেই শখ আপাতত কিছুদিনের জন্য ভুলে থাকতে হবে।

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে