ফের বাড়ল বিদ্যুতের দাম, বুধবার থেকেই কার্যকর

গত জানুয়ারি মাসে পর পর দুই বার সাধারণ গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম বাড়িয়েছিল বিদ্যু‍ৎ বিভাগ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মধ্যবিত্তের অস্বস্তি বাড়িয়ে মঙ্গলবার ফের বিদ্যুতের দাম বাড়াল বিদ্যু‍ৎ বিভাগ। প্রতি ইউনিট বিদ্যুতের দাম আরও ৫ শতাংশ বাড়ানো হয়েছে। আগামিকাল বুধবার থেকেই বর্ধিত দাম কার্যকর করা হবে। এর আগে গত জানুয়ারিতে দুই দফায় বাড়ানো হয় বিদ্যুতের দাম। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যখন আকাশছোঁয়া তখন গ্যাস ও বিদ্যুতের লাগাতার মূল্যবৃদ্ধিতে আমজনতার নাভিঃশ্বাস উঠেছে।

আগে গণশুনানির মাধ্যমে বিদ্যুতের দাম নির্ধারণ করত নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কিন্তু আইন সংশোধন করে সেই ক্ষমতা হাতে নিয়েছে সরকার। তার পর থেকে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়িয়ে চলছে বিদ্যুৎ বিভাগ। গত  ২৭ জানুয়ারি এক অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছিলেন, ভর্তুকির বোঝা কমাতে গ্যাসের মতোই এখন থেকে প্রতি মাসেই বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। আর সেই ঘোষণার পরেই প্রতি মাসে বিদ্যুতের নয়া দাম নির্ধারণের পথে হাঁটা শুরু করেছে বিদ্যু‍ৎ বিভাগ।

গত জানুয়ারি মাসে পর পর দুই বার সাধারণ গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম বাড়িয়েছিল বিদ্যু‍ৎ বিভাগ। ১২ সাধারণ গ্রাহকদের জন্য ৫ শতাংশ বাড়ানো হয়েছিল বিদ্যুতের দাম। ১৮ দিন বাদে ৩১ জানুয়ারি সাধারণ গ্রাহকদের জন্য ৫ শতাংশ ও পাইকারি পর্যায়ে ৮ শতাংশ বিদ্যুতের দাম বাড়িয়েছিল সরকার। এ নিয়ে গত ১৪ বছরে পাইকারি পর্যায়ে ১১ বার ও খুচরা পর্যায়ে ১৩ বার বাড়ানো হলো বিদ্যুতের দাম।

জ্বালানি ছাড়াই উড়বে বিমান! অনন্য ফিচার নিয়ে প্রস্তুত চিনের CE-25A

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?