দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Ukraine জ্বালানির দাম সাত বছরে সর্বোচ্চ, উড়ান পরিষেবা ঘিরে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব ইউক্রেনে রুশ সেনা ঢুকে পড়ার খবর ছড়িয়ে পড়তে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৯৭.৭৬ ডলার (৭২ পাউন্ড)। যেটা আরও বেশি করে ভাবিয়ে তুলেছে, তা হল ওই দেশের বিরুদ্ধে আমেরিকা তাদের মিত্র দেশ নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে। জারি হতে পারে আর্থিক নিষেধাজ্ঞা। সে ক্ষেত্রে রাশিয়া আগামীদিনে তেল রফতানি করতে পারবে না। সৌদি আরবের পর জ্বালানি তেল রফতানিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ।

ইউক্রেন ইস্যুতে গত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক অর্থবাজারে দোদুল্যমানতা চলছিল। আর মঙ্গলবার সকালে পূর্ব ইউক্রেনে রুশ সেনা ঢুকে পড়ার খবর ছড়িয়ে পড়তে বিশ্ব অর্থবাজারে সূচক পতনের ঝড় ওঠে। ভারতের শেয়ারবাজারও সেই ঝড়ের হাত থেকে রক্ষা পায়নি। এদিন সকালে বাজার খুলতেই সূচক এক ধাক্কায় হাজার পয়েন্ট পড়ে যায়। সূচক পড়ে নিফটিরও। যে প্রশ্নটা আন্তর্জাতিকমহলকে ভাবিয়ে তুলেছে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হলে মস্কো তেল রফতানি করতে পারবে না। ফলে, আগামীদিনে আন্তর্জাতিক উড়ান পরিষেবা কতটা স্বাভাবিক থাকবে, তা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ম্যানুলাইফ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট-য়ের সুয়ে ত্রিন জানিয়েছেন, রাশিয়া যে ইউক্রেনের ওপর হামলা চালাবে সেটা যেমন প্রত্যাশিত ছিল, প্রত্যাশিত ছিল এটাও যে হামলা হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হবে উর্ধ্বমুখী। বাজার বিশেষজ্ঞদের আশঙ্কা, ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যেতে খুব একটা দেরি হবে না।

আরও পড়ুন ইউক্রেন ইস্যুতে দুলে উঠল শেয়ারবাজার, পড়ল সূচক

Published by:

Share Link:

More Releted News:

ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দেওয়ার পরিকল্পনা? রেসিডেন্সিয়াল না কমার্শিয়াল, জানেন কোথায় বেশি লাভ?

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

শেয়ার বাজারে পতন, কিন্তু গগনচুম্বী সোনা, একলাফে ৬০০০ টাকা বাড়ল রুপোর দাম

নিখুঁত টেক্সট ও স্মার্ট ইমেজ, জিপিটি ইমেজ ২.০ নিয়ে এল নতুন চমক

দেড় লাখে পাওয়া যাচ্ছে রুপো, সস্তা সোনাও, মুখে স্বস্তির হাসি গহনাপ্রেমীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ