দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বস্তি দিয়ে কমল সোনা ও রুপোর দাম, কত কমল জানেনে?

নিজস্ব প্রতিনিধি: উদ্বেগ কাটিয়ে ফিরল স্বস্তি। মঙ্গলবার কলকাতায় সোনা ও রুপোর দাম আগের দিনের তুলনায় অনেকটাই কমেছে। ২২ ক্যারেট সোনার দাম কমেছে প্রতি গ্রামে ৪০ টাকা আর ২৪ ক্যারেট সোনার দাম কমেছে প্রতি গ্রামে ৪৩ টাকা। হলুদ ধাতুর পাশাপাশি কমেছে রুপোর দামও। প্রতি কেজিতে কমেছে ৬০০ টাকা। ফলে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

বেশ কয়েকদিন নিম্নমুখী থাকার পরে অক্ষয় তৃতীয়ার পরে আচমকাই সোনার দাম চড়েছিল। তিনদিনে ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল প্রতি ১০ গ্রামে ৪০০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছিল ৪৩০ টাকা। শেযারবাজার নিম্নমুখী হওয়ায় বিনিয়োগকারীরা সোনা কেনার দিকে ঝোঁকায় হলুদ ধাতুর দাম বেড়েছিল বলে মনে করছিলেন বাজার বিশেষজ্ঞরা। বিয়ের মরসুমে সোনা ও রুপোর ঊর্ধ্বমুখী দামে কিছুটা হলেও আম জনতার কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল।

তবে মঙ্গলবার সকালে ফিরল স্বস্তি। কলকাতার বাজারে প্রতি দশ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৪০০ টাকা। যার ফলে প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৭ হাজার ১০০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম কমে দাঁড়িয়েছে ৫১ হাজার ৩৮০ টাকা। সোনার পাশাপাশি রুপোর দামও পড়েছে। প্রতি কেজি রুপো আগের দিনের তুলনায় ৬০০ টাকা সস্তা হয়েছে। প্রতি কেজি রুপোর দাম ৬২ হাজারের গণ্ডির নিচে এসে দাঁড়িয়েছে ৬১ হাজার ৯০০ টাকায়।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দেওয়ার পরিকল্পনা? রেসিডেন্সিয়াল না কমার্শিয়াল, জানেন কোথায় বেশি লাভ?

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

শেয়ার বাজারে পতন, কিন্তু গগনচুম্বী সোনা, একলাফে ৬০০০ টাকা বাড়ল রুপোর দাম

নিখুঁত টেক্সট ও স্মার্ট ইমেজ, জিপিটি ইমেজ ২.০ নিয়ে এল নতুন চমক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ